চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’ ব্লকবাস্টার, নির্মাতাকে প্রযোজকের গাড়ি উপহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৩
বিনোদন
A A

‘প্রিয়তমা’ নির্মাণ করে ঢাকাই সিনেমায় আলোচনার শীর্ষে হিমেল আশরাফ! তার অন্যতম কারণ, সিনেমাটি দুই মাসের মধ্যে ব্লকবাস্টার! বক্স অফিসে সাফল্য এনে দেয়ায় তার নির্মাণ সাফল্যে উচ্ছ্বসিত এই ছবির প্রযোজক আরশাদ আদনানও!

বেশকিছু সাক্ষাৎকারে পরিচালক হিমেল আশরাফের ভূয়সী প্রশংসা করেন আদনান। ‘প্রিয়তমা’ দিয়ে অবিশ্বাস্য সাফল্য এনে দেয়ায় এই ছবির নির্মাতাকে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিলেন তিনি! যা সাম্প্রতিক ঢাকাই সিনেমায় অনন্য দৃষ্টান্ত!

জানা গেছে, ‘প্রিয়তমা’র সাফল্যে খুশী হয়ে হিমেল আশরাফকে ‘এক্সিও ২০২০’ মডেলের একটি সাদা গাড়ি উপহার দিয়েছেন এর প্রযোজক আরশাদ আদনান। জানা যায়, গাড়িটির মূল্য ২৬ লাখ টাকা! দামী এই সারপ্রাইজিং উপহার পেয়েছে রীতিমত আকাশ থেকে পড়েছেন পরিচালক হিমেল আশরাফ!

এই খবরটি পরিচালক হিমেল তার ফেসবুকে শেয়ার করেছেন। এতে করে অনেকেই বলছেন, ছবির সাফল্যে অনেকদিন পর কোনো সিনেমার প্রযোজক উপহারের এমন দৃষ্টান্ত স্থাপন করলেন। এতে করে পরিচালকদের সম্মান আরও বেড়ে গেল।

এদিকে হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে জানান, সোমবার রাতে উপহারটি পেয়েছেন। তিনি বলেন, প্রযোজক আদনান ভাই আমার জন্য ব্লেসিং। তিনি আমার প্রথম ছবিও প্রযোজনা করেছিলেন। দ্বিতীয় ছবি ‘প্রিয়তমা’ তিনি শাকিব ভাই এবং আমার উপর আস্থা রেখে করেছেন। সিনেমা শেষ হওয়ার আগ পর্যন্ত উনি জানতেন না বাজেট কত! শেষ হলে জানাই এত খরচ! তাহলে এখানে বোঝা যায়, আমার উপর তার আস্থাটা কতটুকু!

কথা প্রসঙ্গে হিমেল আশরাফ জানান, যেখানে অনেক পরিচালক সিনেমা করে কোনো নিজের পাওনা সম্মানিই পাননা, সেখানে এমন প্রাপ্তিতো সন্দেহাতীতভাবে বিরাট প্রাপ্তির। আদনান ভাই সবসময় তরুণ পরিচালকদের প্রতি বিশ্বাসী। তার মতো প্রযোজক বাংলা ইন্ডাস্ট্রিতে দরকার।

Reneta

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক গ্রস সেল ৩৭ কোটি ব্যবসা করা ছবি ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় শাকিব খান ছাড়াও এতে আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ইধিকা পাল, সহীদ উন নবী, কাজী হায়াৎ, এলিনা শাম্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরশাদ আদনানইধিকা পালএলিনা শাম্মীকাজী হায়াৎপ্রিয়তমালিড বিনোদনলুৎফর রহমান জর্জশহীদুজ্জামান সেলিমশাকিবশাকিব খানসহীদ উন নবীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশী কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT