চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খোদা হাফেজ’ দিয়ে ঢাকাই সিনেমায় এন্ট্রি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

অ্যাকশন ধাঁচের নতুন বাংলা সিনেমা ‘খোদা হাফেজ’। শুটিং আগেই শেষ হয়েছে। প্রকাশ পেয়েছে এর ফার্স্টলুক পোস্টার! যেখানে সিক্স প্যাকে হাজির হয়েছেন নতুন নায়ক আবদুল কাদের দিদার!

নবাগত এই নায়ক জানান, ‘খোদা হাফেজ’ দিয়েই সিনেমায় পা রাখতে যাচ্ছেন তিনি। শুরুর সিনেমাতেই দর্শক তাকে পাবেন সিক্স প্যাকে! দেড় বছর ধরে এই সিনেমার কাজ শেষ করেছেন। ফাইট শিখেছেন, শারীরিক গড়নে পরিবর্তন আনতে কসরত করেছেন।

অনিক বিশ্বাস পরিচালিত ‘খোদা হাফেজ’র প্রকাশিত পোস্টারে দেখা যায়, মারকাটারি মুডে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন এই নবীন। সিক্সপ্যাকের বডি শেপ। পাশেই রোম্যান্টিক এক্সপ্রেশনে আছেন এ সিনেমার নায়িকা রিয়েলি, যিনি এর আগে ‘মেকআপ’ সিনেমায় অভিনয় করেন!

প্রকাশিত পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কতোটা নজর কাড়ছে? দিদার বলছেন, বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ পোস্টারটি শেয়ার করে লিখেছেন, সিনেমাটি আমার না। এই সিনেমার প্রযোজক বা পরিচালকের সাথে আমার পরিচয় নেই। তবে পোস্টারটি ভালো লেগেছে। পুরো টিমের জন্য শুভেচ্ছা রইলো।

দিদার বলেন, অনেকসময় সিক্সপ্যাক দেখানো হলেও সিনেমার গল্পে সেটি স্থায়িত্ব কম থাকে। কিন্তু আমার পুরো সিনেমাতে সিক্সপ্যাক দেখানো হবে। কাজটির জন্য অনেক কষ্ট করেছি। বডি তৈরি করতে আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হয়েছে। দু’মাসে হাড়ভাঙা পরিশ্রম করে সিক্সপ্যাকে যেতে সক্ষম হই। বিদ্যুৎ জামওয়াল (কমান্ড সিনেমার নায়ক)-কে আমি সবসময় ফলো করি। তিনি মার্শাল ও অ্যাকশনের দিক থেকে এগিয়ে আছেন। পাশাপাশি টাইগার শ্রফের স্ট্যান্টগুলো ফলো করি। তবে আমাদের দেশে আরিফিন শুভ ভাই সিক্সপ্যাক করেছেন সেটাতেও সত্যিই মুগ্ধ হয়েছি।

এর আগে বিদ্যুৎ জামওয়াল ‘খোদা হাফেজ’ নামে একটি ছবি করেছিলেন। সেই সিনেমা থেকে অনুপ্রাণিত কিনা জানতে চাইলেন দিদার বলেন, বাংলা ‘খোদা হাফেজ’ পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হয়েছে। এমনকি ধর্মীয় কোনো বিষয় নেই। ‘খোদা হাফেজ’ নামটুকুই নেয়া হয়েছে। দর্শক এই গল্পে টুইস্ট দেখতে পাবেন। একটু পর পর কী ঘটবে সেটা এই সিনেমা না দেখলে কেউ আন্দাজ করতে পারবে না।

Reneta

দিদার বলেন, চলতি মাসে ‘খোদা হাফেজ’র টিজার প্রকাশ করা হবে। যেহেতু সামনে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলেই মুক্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অ্যাকশন ধাঁচের ছবিখোদা হাফেজদিদারনতুন নায়কবাংলা সিনেমালিড বিনোদনসিক্স প্যাকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT