চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ওষুধে আলঝেইমার রোগের গতি এক তৃতীয়াংশ কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৪, মে ২০২৩
স্বাস্থ্য
A A
চিকিৎসক মস্তিষ্কের স্ক্যান দেখছেন, আলঝেইমার গবেষণার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছর আগেও আমরা আলঝেইমার রোগের চিকিৎসায় খুব একটা অগ্রগতি করতে পারিনি। বিশেষজ্ঞরা বলেছেন, নতুন ওষুধ আবিষ্কারের পর আলঝেইমার রোগের বিস্তারকে এক তৃতীয়াংশ কমানো সম্ভব হয়েছে যা কিছু দিন আগেও অসম্ভব বলে মনে হয়েছিল। ফার্মাসিটিক্যাল কোম্পানি এলি লিলি জানিয়েছে, তাদের ওষুধ “ডোনানেমাব” আলঝেইমার রোগের গতি প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এলি লিলি কোম্পানি আলঝেইমার রোগীদের নিয়ে একটি পরীক্ষা পরিচালনা করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, পরীক্ষার মধ্যে আলঝেইমার রোগে দুজন স্বেচ্ছাসেবকসহ আরও একজন মস্তিষ্ক বিপজ্জনক ভাবে ফুলে যাওয়ার ফলে মারা গেছেন। ডোনানেমেব একটি অ্যান্টিবডি জাতীয় ওষুধ যা শরীরের আলঝেইমার রোগের ভাইরাসগুলোকে আক্রমণ করে। মস্তিষ্কের এক প্রকার আঠালো ভাইরাস বিটা অ্যামাইলয়েডকে ডোনানেমেব পরিষ্কার করার কাজ করে।

Banglabid

অ্যামাইলয়েড মস্তিষ্কের কোষের মধ্যবর্তী স্থানগুলোতে তৈরি হয়ে স্বতন্ত্র ফলক সৃষ্টি করা আলঝেইমার অন্যতম বৈশিষ্ট্য। যুক্তরাজ্যের ন্যাশনাল হসপিটাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারির কগনিটিভ-ডিসঅর্ডার ক্লিনিকের ক্লিনিকাল লিড ডাঃ ক্যাথ মামারি বলেন, “আলঝেইমার রোগের গতি কমিয়ে আনার চিকিৎসার কয়েক দশকের খোঁজ বদলাতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা এখন রোগের পরিবর্তনের সময়ে প্রবেশ করছি, যেখানে আমরা উন্নত চিকিৎসার মাধ্যমে দীর্ঘমেয়াদী রোগ ব্যবস্থাপনা পাবো। আলঝেইমার রোগের চিকিৎসাও তার মধ্যে একটি।”

ফার্মাসিটিক্যাল কোম্পানি এলি লিলি ঔষধ পরীক্ষার সম্পূর্ণ বিবরণ এখনও প্রকাশ করেনি। তবে পরীক্ষার মূল ফলাফল হচ্ছে:

Reneta

> এই পরীক্ষায় আলঝেইমার রোগের প্রাথমিক পর্যায়ের আক্রান্ত ১ হাজার ৭৩৪ জন অংশ নিয়েছিল।

> মস্তিষ্কের স্বতন্ত্র ফলকগুলো সেরে না উঠা পর্যন্ত তাদের ডোনানেমাব মাসিক আধান হিসেবে দেয়া হয়েছিল।

> রোগের গতি সামগ্রিকভাবে প্রায় ২৯ শতাংশ মন্থর হয়েছিল। গবেষকরা ৩৫ শতাংশ রোগীদের মধ্যে চিকিৎসায় সাড়া দেয়ার সম্ভাবনা বেশি পেয়েছেন।

> যাদের ওষুধ দেয়া হয়েছিল তারা তাদের দৈনন্দিন জীবনের সাধারণ কাজ যেমন, গাড়ি চালানো বা বিভিন্ন শখের কাজ করতে সক্ষম হয়েছেন।

> এক তৃতীয়াংশ রোগীর মধ্যে মস্তিষ্কের ফোলা একটি সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া ছিল।

> প্রাথমিক ভাবে মস্তিষ্ক স্ক্যানের মাধ্যমে শনাক্ত হওয়ার আগে পর্যন্ত বেশির ভাগ রোগীরাই হালকা বা উপসর্গবিহীন ছিল। তবে পরীক্ষার মধ্যে ১ দশমিক ৬ শতাংশ রোগী মস্তিষ্ক ফোলার জন্য মারা গেছেন।

এলি লিলি গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট এবং নিউরোসায়েন্স রিসার্চ সংস্থার প্রধান ড. মার্ক মিন্টুন বলেন, “আমরা প্রয়োজনীয় সকল চিকিৎসা সুবিধাসহ আলঝেইমার রোগের ওষুধ ডোনানেমাব রোগীদের দিয়েছি। যদিও আলঝেইমার একটি মারাত্মক রোগ হওয়ায় এর বিভিন্ন ঝুঁকিও রয়েছে। আমরা আগামী কয়েক মাসের মধ্যে ডোনানেমাবকে হাসপাতালে ব্যাবহারের জন্য অনুমোদন প্রক্রিয়া শুরু করব।”

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি

পরবর্তী

আমরা বিরক্ত, ‘ভাড়াটে’ মেসিকে বরখাস্ত করতে হবে

পরবর্তী
Lionel Messi in Paris Saint-Germain jersey during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা বিরক্ত, ‘ভাড়াটে’ মেসিকে বরখাস্ত করতে হবে

গরমে ত্বকের যত্নের জন্য সুন্দরী মহিলার মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমে ত্বকের যত্ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT