এক যুগ পর মুক্তি পেল পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’র নতুন অ্যালবাম। আর অ্যালবামটি প্রকাশিত হতেই রীতিমত হুমড়ি খেয়ে পড়ছেন চন্দ্রবিন্দু ভক্তরা।
শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও রয়েছে চন্দ্রবিন্দুর অসংখ্য ভক্ত। প্রিয় ব্যান্ডের নতুন অ্যালবাম পেয়ে তাই উচ্ছ্বসিত বাংলাদেশি ভক্তরাও। ব্যান্ডটির নতুন অ্যালবামের নাম ‘টালোবাসা’।
যুগের সাথে তাল মিলিয়ে সেই অ্যালবামের রেকর্ড ছাড়াও অনলাইনে বিভিন্ন প্লাটফর্মেও মুক্তি দেয়া হয়েছে।
উপল, অনিন্দ্য, চন্দ্রিলদের এই নতুন অ্যালবাম ইউটিউবে তো শোনা যাচ্ছেই, সঙ্গে অ্যাপেল মিউজিক, স্পটিফাইয়েও শোনা যাচ্ছে। আর ক্যাসেট বেরিয়েছে মাত্র ৩০০ কপির মতো।
অ্যালবামে রয়েছে ১০টি গান। এই ১০ টি গানের অন্যতম হল গ্যাঁড়াকল, কেরানি, প্রধানমন্ত্রী, বায়নাখোকা, আমার জানালা দিয়ে, বিকেল ইত্যাদি।








