নিজ ভাষা বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি গানেরও চর্চা করেন সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী মেজবা শরীফ। প্রবাসে থেকেও একসঙ্গে তিনটি নতুন গান প্রকাশ করেছেন। অডিও আকারে তিনটি গান স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন, ইউটিউবসহ বেশি কিছু প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
মেজবা শরীফের তিনটি গানের মধ্যে একটি হিন্দি গানের ‘ও মেরি রাজা’ শিরোনামে আছে। এটির কথা লিখেছেন মুম্বাইয়ের সহশিল্পী নাভারাঙিনি এবং সুর করেছেন কিশোর কাকাদি। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
এছাড়াও একই সঙ্গে বাংলা ভাষায় আরও দুই গান মুক্তি পেয়েছে ‘মিয়া হাবিবি’, ‘তুমি আমার জানের জান’ শিরেনামে। এই দুইটি গানের কথা ও সুর করেছেন নিজেই। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
নতুন গান প্রসঙ্গে মেজবা শরীফ বলেন, বিদেশে থেকেও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের শ্রোতাদের কাছে গান পৌঁছে দিতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতে আরও নতুন গান নিয়ে আসার ইচ্ছে আছে।
এর আগে মেজবা শরীফ ‘নিশ্বাসে বিশ্বাসে’, ‘লাগছে দিলে চোট’, ‘এই পৃথিবী’, ‘আমি তোমার মন’সহ বেশ কিছু গান শ্রোতাদের মাঝে প্রশংসা পেয়েছে। নতুন এই তিনটি গান সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন বলে মনে করছেন মেজবা শরীফ।







