চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনদিন আমেরিকা যাইনি, যাবোও না: বিদায়ী প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৮:০২ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি ও আইন কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ভিসা নীতি নিয়ে বিচলিত না উল্লেখ করে বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বললেন, ‘এটা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি কোনদিন আমেরিকা যাইওনি, যাবোওনা।’

প্রধান বিচারপতি থেকে অবসরে যাওয়ার দিনে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধান বিচারপতি হিসেবে মাত্র ১ বছর ৮ মাস সময় পেয়েছি। এই সময়ে প্রতিটি মুহূর্ত আমি এদেশের বিচার বিভাগের জন্য দেয়ার চেষ্টা করেছি। এর মধ্যে মামলা নিষ্পত্তির যে হার বেড়েছে তাতে আমি খুশি।’

আমাদের দেশের বিচার বিভাগকে জড়িয়ে মার্কিন ভিসা নীতির প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, ‘এটা নিয়ে আমি মাথা ঘামাই না। এটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তখন যারা ভয় দেখিয়েছে, তারাও স্বাধীনতার বিরোধিতা করেছিলো। আমি বিচলিত না। আর আমি কোনদিন আমেরিকা যাইওনি, যাবোওনা।’

Banglabid

হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল গোফুর মোল্লা ও মাতার নাম নূরজাহান বেগম। ৯ ভাইবোনের মধ্যে হাসান ফয়েজ সিদ্দিকী চতুর্থ। এদের মধ্যে বড় ভাই আবু বকর সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিলেন। যিনি ২০২১ সালের ১৬ জুলাই অবসরে যান।

শিক্ষা জীবনে হাসান ফয়েজ সিদ্দিকী খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭২ সালে এসএসসি এবং ১৯৭৪ সালে সরকারি পি.সি. কলেজ থেকে আইএসসি পাস করেন।সাতক্ষীরা সরকারি কলেজ থেকে স্নাতক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেন। পরে তিনি ধানমন্ডি ল’ কলেজ থেকে আইনে স্নাতক পাস করেন। এরপর ১৯৮১ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় যোগ দেন। এরপর ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন হাসান ফয়েজ সিদ্দিকী।

Reneta

একপর্যায়ে ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে হাসান ফয়েজ সিদ্দিকীসহ ১১ জন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ওইসময়ের ১৬ জন অতিরিক্ত বিচারক স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ বঞ্চিত হন। পরবর্তীতে নিয়োগ বঞ্চিত ১০ বিচারপতি রিট করলে সে রিটের চুড়ান্ত রায়ের পর ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালের ৩১ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হন। এরপর ২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ১ বছর ৮ মাস প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এদিকে দেশের ২৪ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান ২৬ সেপ্টেম্বর শপথ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্টহাসান ফয়েজ সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT