চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ‘টাইটানিক’ মুক্তির ঘোষণা, সমালোচিত নেটফ্লিক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৭, জুন ২০২৩
বিনোদন
A A

সাবমেরিন টাইটান নিখোঁজ, ধ্বংসের খবর তখনও মেলেনি – এমন সময়ে সবাই যখন তাদের জন্য প্রার্থনা করছেন, তখনই নেটফ্লিক্স একটি ফ্রিডাইভিং ডকুমেন্টারির ট্রেলার প্রকাশ করে সমালোচিত হয়। এখন টাইটানের সব আরোহীর সলিল সমাধির খবরে যখন শোকে আচ্ছন্ন গোটা বিশ্ব, তখনই আরেক বিতর্কের জন্ম দিয়ে বসলো নেটফ্লিক্স।

‘টাইটানিক’ সিনেমাটির রি-রিলিজ দেয়ার ঘোষণা দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের রোশানলে পড়তে হয়েছে এই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটিকে।

গত কয়েকদিন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হারিয়ে যাওয়া ডুবোযান টাইটান। ১৮ জুন ওশানগেটের সাবমারসিবল ডুবোযান টাইটান পাঁচ আরোহী নিয়ে কানাডা উপকূলীয় আটলান্টিক মহাসাগরের তলদেশে যায়। এর ঠিক পৌনে দুই ঘণ্টার মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনেক খোঁজ করে মিলেছে তার ধ্বংসাবশেষ। আরোহীদের কেউ বেঁচে নেই বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিকে পুঁজি করে নেটফ্লিক্স ‘টাইটানিক’ রি-রিলিজ করছে, এমনটাই মনে করছেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।

১ জুলাই যুক্তরাষ্ট্র এবং কানাডায় ‘টাইটানিক’ সিনেমাটি রি-রিলিজ দেবে নেটফ্লিক্স। এই খবরে নেটিজেনরা ক্ষুব্ধ। এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘নেটফ্লিক্স সাবের ঘটনাটিকে পুঁজি করে ব্যবসা করছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘খারাপ সময়জ্ঞান।’ আরেকজন লিখেছেন, ‘ভয়ংকর।’

হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, নেটফ্লিক্স কর্তৃপক্ষের দাবী টাইটান হারিয়ে যাওয়ার আগেই ‘টাইটানিক’ মুক্তির পরিকল্পনা করেছিলেন তারা। জুনের ৮ তারিখ এই তালিকা প্রথম প্রকাশ করা হয়েছে যা পরে ২১ জুন আপডেট করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইটানটাইটানিকনেটফ্লিক্সলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে ছুঁলেন মেসি

জুন ১৭, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

জুন ১৭, ২০২৬

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT