চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রীতির জোড়া গোলে সাফে শুভসূচনা পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

খেলার শুরু থেকেই ছিল বাঘিনীদের আধিপত্য। একপেশে আক্রমণে গিয়ে প্রতিপক্ষের ফুটবলারদের ঘাম ছুটিয়েছিল লাল-সবুজের দল। স্কোরলাইন ম্যাচের প্রকৃত চিত্র তুলে না ধরলেও দর্শকরা উপভোগ করলেন বাংলার মেয়েদের দুর্দান্ত খেলা। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম খেলায় নেপালকে ২-০ গোলে হারাল বাংলাদেশ। ম্যাচের দুটি গোলই করেন সুরভী আকন্দ প্রীতি।

আনফা কমপ্লেক্সে শনিবার দুপুরে খেলার পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো লাল-সবুজের দল। পোস্টের সামনে বল পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। এরপর আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাঘিনীরা। নবম মিনিটে নেপালি গোলরক্ষক সামনে এগিয়ে আসা দেখে ডান পায়ে শট নেন আলপি আক্তার। পোস্ট ফাঁকা থাকলেও বল বেশ উপর দিয়ে বেরিয়ে যায়।

আলপির ক্রসে বল নিয়ে প্রীতির নেয়া দূরপাল্লার শট ১২ মিনিটে ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক ঝর্ণা দুমরাকতি। তিন মিনিট পর আলপির দূরপাল্লার শট ডান হাতে পাঞ্চ করে তারপর গ্লাভসবন্দি করেন ঝর্ণা।

স্বাগতিক নেপাল ২১ মিনিটে পোস্ট বরাবর প্রথম শট নিতে সক্ষম হয়। পূজা গিরির দুর্বল শট পাশ দিয়ে চলে যায়। বাংলাদেশি ফরোয়ার্ড ফাতেমা আক্তারের কর্নার কিকে ঠিকঠাক হেড নিতে পারেননি ক্রুনুচিং মারমা, হয়নি লক্ষ্যভেদ।

অবশেষে ২৪ মিনিটে ঘটে অপেক্ষার অবসান। সাথী মুন্ডার বাড়িয়ে দেয়া বল দখলে নেন প্রীতি। ডি বক্সে থাকা প্রীতি দুই ডিফেন্ডার থাকা সত্ত্বেও তার নাগাল পাননি। গোলরক্ষকের এগিয়ে আসা দেখেই ডানপায়ের মাটি কামড়ানো শটে প্রীতি বাংলাদেশকে পিড পাইয়ে দেন।

ডি বক্সের ভেতর আলপিকে নেপালি গোলরক্ষক ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ৩১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন প্রীতি।

Reneta

বিরতির পর ৫২ মিনিটে ফাতেমা আক্তারের কর্নার কিকে বপ; পাওয়া মারিয়াম বিনতে হান্না উঁচু শট নিলে ব্যবধান বাড়েনি। খানিক পর প্রীতির শট এক নেপালি ডিফেন্ডারের শরীরে লেগে ফিরলে তার হ্যাটট্রিক পাওয়া হয়নি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে ব্যথায় মাঠে শুয়ে কাতরাতে থাকেন প্রীতি। মেডিকেল স্টাফের সাহায্য নিয়ে মাঠ ছাড়লেও খানিক পর নামেন।

৫৯ মিনিটে ক্রুনুচিং মারমার দূরপাল্লার শট লক্ষ্যভেদ করেনি। মিনিট তিনেক পর আরিফার ডান প্রান্ত থেকে নেয়া ক্রসে পাওয়া বলে প্রীতির ডান পায়ের শট পাশের জালে লাগে।

আবারো চোট পাওয়ায় ৬৬ মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়েন প্রীতি, তার বদলি হিসেবে নামেন মিডফিল্ডার উম্মে কুলসুম। ৭৩ মিনিটে ফরোয়ার্ড ফাতেমার জায়গায় মাঠে নামেন মিডফিল্ডার অনন্যা মর্মু বিথি।

৭৭ মিনিটে বিথির পাসে আলপির শট সামনে এগিয়ে নেপালি গোলরক্ষক পা দিয়ে প্রতিহত করেন। ক্রুনুচিংর পাসে আলপির দূরপাল্লার কোণাকুণি শট ৮৩ মিনিটে সামান্য উপর দিয়ে যায়।

সহজ সুযোগ পেয়েছিলেন মারিয়াম বিনতে হান্না। আলপির নেয়া দারুণ ফ্রি কিকে বল পেয়েও টোকা দিতে না পারায় ৮৫ মিনিটে নিশানাভেদে ব্যর্থ হন। চোট পাওয়ায় তিন মিনিট পর স্ট্রেচারে মাঠ ছাড়েন ক্রুনুচিং, তার বদলে নামেন আলমিনা।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বীথির কর্নার কিকে উড়ে আসা বলে হেড ঠিকঠাক নিতে পারেননি হান্না। এরপরই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজালে জয় নিয়ে ড্রেসিং রুমে ফেরে সাইফুল বারী টিটুর দল।

এর আগে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালপ্রীতিবাংলাদেশমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT