চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খড়ের গাদায় পাওয়া গেল প্রায় আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার

বর্গাচাষীর ৯৯৯-এ ফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

চাঁদপুরের মতলব থানাধীন আবুল কাশেম মার্কেট এলাকার একটি ধানি জমি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার।

বুধবার দুপুরে ওই জমির বর্গাচাষী মোসলেম মিয়া ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে বিষয়টি জানান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

মোসলেম মিয়া জানান, তিনি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় পূর্বে কেটে রাখা খড়ের স্তুপ রোদে শুকানোর জন্য নাড়াচাড়া করতে গিয়ে খড়ের ভেতরে লুকানো অনেক টাকা ও স্বর্ণালঙ্কার দেখতে পান। উদ্ধারকৃত সম্পদের প্রকৃত মালিককে খুঁজে বের করে আইনগতভাবে হস্তান্তরের জন্য তিনি প্রশাসনিক সহায়তা চান।

আনোয়ার সাত্তার জানান, কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রকাশচন্দ্র। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই জহিরুল ইসলাম। এরপর দ্রুত মতলব থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে খড়ের গাদার ভেতর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে। গণনা করে দেখা যায়, উদ্ধারকৃত নগদ অর্থের পরিমাণ ২ লাখ ৩৯ হাজার ২০০ টাকা। স্থানীয় একজন স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও সনাতন মিলিয়ে মোট ৬ ভরি ৪ আনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৯০ হাজার টাকা।

পুলিশ উদ্ধারকৃত টাকা ও স্বর্ণালঙ্কার জব্দতালিকা প্রস্তুত করে আদালতের জিম্মায় হস্তান্তর করেছে। প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হওয়া সাপেক্ষে আইনগত প্রক্রিয়ায় এসব মালামাল যথাযথ মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগ: ৯৯৯ এ ফোনটাকা উদ্ধারস্বর্ণালঙ্কার উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিনল্যান্ড দখলের দাবিতে অটল ট্রাম্প

পরবর্তী

পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসিতে বিএনপির উদ্বেগ

পরবর্তী
ছবি: সংগৃহীত

পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে ইসিতে বিএনপির উদ্বেগ

ছবি: সংগৃহীত

চিকিৎসাজনিত জরুরি অবস্থায় আইএসএস ছাড়লেন নভোচারীরা

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT