সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

গোপালগঞ্জে সেনা ও পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করে এনসিপি নেতাদের গন্তব্যে পাঠাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






