বর্তমান সংবিধানে নির্বাচন হলে অংশগ্রহণ নিয়ে সংশয়ে এনসিপি
চেয়ারম্যান নির্বাচন পদ্ধতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, অন্য একজন পাশে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সকালে জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর সিভিল রাইটসের গোলটেবিল আলোচনায় রাজনীতিবিদ ও আইনজীবীসহ বিশিষ্টজনরা বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি আদায়ে জনমত গঠন করতে হবে। জুলাইয়ের সাংবিধানিক ভিত্তি না দিলে গভীর সঙ্কটে পড়তে পারে দেশের মানুষ, বিশেষ করে জুলাই যোদ্ধারা। সনদে শহীদ পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেন অনেকেই। সবদলের সাক্ষর নিয়ে সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বেশিরভাগ আইনজ্ঞ। যেখানে বিশেষ ক্রান্তিকালীন বিধান উল্লেখ করে চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার মত দেন তারা। এছাড়া জাতীয় নির্বাচনের সাথে গণভোট করার মতও দেন আলোচকরা। সেন্টার ফর সিভিল রাইটসের সাধারণ সম্পাদক বলেন, অভ্যুত্থানের একবছর পরও জনগণের পরিপূর্ণ আকাঙ্খা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি।



