রাজনীতি

গোপালগঞ্জে সমাবেশ শেষে হামলার মুখে এনসিপির গাড়িবহর

গোপালগঞ্জে সমাবেশের পর হামলার মুখে এনসিপির গাড়িবহর. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির গাড়িবহর লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। শহরের সমাবেশস্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

আজ (১৬ জুলাই) বুধবার এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। পুলিশ ও র‍্যাবের পাহারায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবার শহরে ফিরিয়ে আনা হয়।

শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে এলে তারাও হামলার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়ে বলে ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানিয়েছেন।

গোপালগঞ্জে সমাবেশ শেষে হামলার মুখে এনসিপির গাড়িবহর. Channel i News - চ্যানেল আই নিউজ একপর্যায়ে এনসিপি নেতাদের গাড়ি বহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে এনসিপি নেতাদের পুলিশ সুপারের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়:এনসিপি গাড়িবহর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…