আগামী জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে শাপলা কলি নেয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। নির্বাচন কমিশনে প্রতীকের বিষয়ে দরখাস্ত দিতে গিয়ে দলের নেতারা জানান, নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এসময় নির্বাচন কমিশন ও সরকারের কয়েক উপদেষ্টাকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ আচরণের আহŸান জানায় দলটি।







