চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে বড়পর্দায় মুক্তিযুদ্ধের ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

বিজয়ের মাস ডিসেম্বর প্রায় শেষ হতে চললো। আর এই মাসের একেবারে শেষ প্রান্তে এসে প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’।

আকরাম খান পরিচালিত ছবিটি দেশের ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) স্টার সিনেপ্লেক্সসহ রাজধানী, চট্টগ্রাম, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

এরমধ্যে রয়েছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার (ঝিগাতলা), সনি স্কয়ার (মিরপুর), স্টার সিনেপ্লক্স বালি আর্কেড(চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)।

মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। বিজয়ের মাসকে ঘিরে তাই সিনেমাটি দর্শকের সামনে নিয়ে এলেন ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খান।

অভিনেত্রী জয়ার প্রত্যাশা, প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকরা সিনেমাটি দেখবেন এবং তাদের ভালোবাসা জানাবেন।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি।

Reneta

এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরাম খানইরেশ যাকেরখাঁচাজয়া আহসানদিব্য জ্যোতিনকশী কাঁথার জমিনরওনক হাসানলিড বিনোদনসিনেমাসৌম্য জ্যোতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মির্জা ফখরুল

জুন ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

একটু আশ্রয় আর দুবেলা খাবারই এখন বিনোদ বিশ্বাসের শেষ চাওয়া

জুন ১৬, ২০২৬

স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন আদ্–দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

জুন ১৬, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’: দর্শক চাহিদায় বাড়তি শো

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT