চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বলিউডে খেতে বসা নিয়েও চলে বৈষম্য’, জানালেন নওয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ০৪, জুন ২০২৩
বিনোদন
A A

‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকীর জনপ্রিয়তা এখন তুঙ্গে। কিন্তু স্টারকিড না হওয়ায় বলিউডে নওয়াজের শুরুটা ছিল খুব কঠিন। প্রতি পদে পদে বৈষম্যের শিকার হয়েছেন। এমনকি শুটিং সেটে খেতে বসা নিয়েও চলে বৈষম্য, এমনটাই জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি বিবিসি হিন্দিতে দেয়া এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘মাঝে মাঝে সেটে স্পট বয়কে পানি আনতে বলতাম, তারা পাত্তাই দিতেন না। এরপর নিজেরই গিয়ে নিয়ে আসতে হতো। অনেক প্রোডাকশন হাউজই খাওয়ার সময় জুনিয়র আর্টিস্টদের আলাদা বসায়। পার্শ্ব অভিনেতারা একসঙ্গে বসেন। আর বড় তারকাদের জন্য থাকে আলাদা জায়গা।’

অভিনেতা আরও বলেন, ‘যশ রাজ ফিল্মসের সেটে সবাই একসঙ্গে খায়, এটা তাদের গুণ। কিন্তু বেশিরভাগই বৈষম্য করে। আমি প্রায়ই বড় তারকারা যেখানে খেতেন সেখানে খেতে বসতে চাইতাম। কিন্তু আমাকে পোশাকের কলার ধরে টেনে তুলে সরিয়ে দেয়া হতো। আমার আত্মসম্মানে আঘাত লাগতো। আমি খেপে যেতাম। আমি ভাবতাম শিল্পীদের বেশি সম্মান পাওয়া উচিত, আর তারা আমাকে এসব পরিস্থিতিতে ফেলতেন।’

নওয়াজ আরও জানান, মাঝে মাঝে কাজের জন্য প্রাপ্য পারিশ্রমিকও পেতেন না। এমনকি রাম গোপাল বর্মার ‘জঙ্গল’ ছবিতে কাজের বিনিময়ে প্রাপ্য পারিশ্রমিক এখনও পাননি তিনি। তবে সেটা নিয়মিত প্রোডাকশন হাউজে গিয়ে ভরপেট খেয়ে উসুল করে নিয়েছেন তিনি।

সূত্র: কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: নওয়াজউদ্দিন সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যান্টনমেন্টে গানম্যানসহ প্রবেশে বাধা, সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্সার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শবে-বরাতে ঢাকায় আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

ফেব্রুয়ারি ৩, ২০২৬

রটারডামে ‘মাস্টার’, প্রিমিয়ারের আগেই যে সুখবর দিলেন সুমিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT