দেশজুড়ে নানা কর্মসূচিতে পালন হচ্ছে মহান মে দিবস। বিশ্বজুড়েই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণার দিন পয়লা মে। এ বছর বাংলাদেশের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। প্রতি বছর এই দিনে শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে নানা কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন রকম। মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় সামন্যই।







