চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেলের টিকিট বিক্রির সুপারিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
বাংলাদেশ
A A

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যাত্রীর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেলের টিকিট বিক্রয়ের সুপারিশ করার পাশাপাশি সহজ ডটকম কোম্পানীর মাধ্যমে টিকিট ক্রয়ে যাত্রীকে যেন বেশি অর্থ দিতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।

Banglabid

সভায় বেসরকারিভাবে পরিচালিত ট্রেনগুলি হতে মাসিক রাজস্ব আদায়ের পরিমান এবং রেলের মাসিক ব্যয়, গত পাঁচ বছরের ট্রেনওয়ারী তুলনামূলক হিসাব বিবরণী, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রেলওয়ের সকল স্টেশন এবং রেলওয়ের অব্যবহৃত জায়গায় সোলার প্যানেল স্থাপন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া  খুলনা-মংলা এবং কুলাউড়া-শাহবাজপুর রেলপথ নির্মাণের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রতিবেদন, সহজ ডট কম কোম্পানি রেলের টিকিট বিক্রির দায়িত্ব পাবার পর চুক্তি অনুযায়ী সেন্ট্রাল ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারী সেন্টার এবং কম্পিউটারসহ অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করেছে কি না এবং বর্তমানে সার্ভারের মাধ্যমে টিকিট বিক্রি করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন জাতীয় ইভেন্ট (উৎসব, পরীক্ষা) ইত্যাদির ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী পরিবহণ সক্ষমতার জন্য রেলের বিশেষ কোচ সংযোজনের জন্য সুপারিশ করা হয়।

রেল ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর যাবতীয় জটিলতা জরুরী ভিত্তিতে সমাধানের জন্য ৯৯৯ বা এর মত অন্য কোন নম্বরকে জরুরী সেবা সার্ভিস হিসেবে চালু করার ব্যাপারে কমিটি সুপারিশ করে।

Reneta

সভায় খুলনা-মংলা এবং কুলাউড়া-শাহবাজপুর রেলপথ নির্মাণ কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।

কমিটি রেল মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ৪টি ট্রেনকে নমুনা ধরে মাসিক আয় ব্যয়ের তুলনামূলক হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, কমিটি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পরিচয়পত্ররেলের টিকিট
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT