চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে জাতীয় মানব পাচার সচেতনতা দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জাতীয় মানব পাচার সচেতনতা দিবস উদযাপন করেছে। এসময় বাংলাদেশের সাথে মানব পাচার প্রতিরোধ, পাচারকারীদের বিচার এবং পাচারের শিকার ব্যক্তিদের জন্য কাজ করতে যুক্তরাষ্ট্র দূতাবাস তার অব্যাহত অংশীদারিত্বের কথা জানিয়েছে।

২০২৩ সালে, যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (আইসিআইটিএপি) এবং ওভারসিজ প্রসিকিউটরিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স অ্যান্ড ট্রেনিং (ওপিডিএটি) সারা বাংলাদেশে ২০০ জনেরও বেশি তদন্তকারী, অর্থনীতি বিশ্লেষক, আইনজীবী ও বিচারকদের জন্য মানব পাচাররোধে প্রশিক্ষণ পরিচালনা করেছে। এসব সক্ষমতা-নির্মাণ কর্মসূচি বাংলাদেশ সরকারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত। এতে বাংলাদেশের সহযোগীদের বিশেষজ্ঞ সহায়তা, ভুক্তভোগীকেন্দ্রিক দক্ষতা বিকাশ এবং ঘটনাভিত্তিক পরামর্শ দেয়া হয়।

একইসাথে, আইসিআইটিএপি এবং ওপিডিএটি বাংলাদেশে ৪৮টি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছে। আইসিআইটিএপি ইউএসএআইডি -এর অর্থায়নে চলা কার্যক্রমের সাথে অংশীদারিত্ব করেছে। জনসংযোগের মাধ্যমে কার্যক্রমগুলোতে মানব পাচারের বিপদ সম্পর্কে সচেতনতা এবং কীভাবে পাচার শনাক্ত ও প্রতিবেদন করা যায় সে সম্পর্কে মানুষকে শেখানো হয়। এই প্রচেষ্টা আইন প্রয়োগকারী, জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে যুক্ত করার একটি সামগ্রিক কৌশলের প্রতিফলন।

এই বিষয়ে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যারা লাভের জন্য মানুষকে শোষণ করে তাদের থামাতে দুই দেশ কীভাবে কাজ করতে পারে, তার একটি বড় উদাহরণ হলো মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সাথে আমাদের একসাথে কাজ করা। যারা মানব পাচারের মতো অপরাধে যুক্ত, তাদের সম্মান জানানোর পাশাপাশি, সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষা করতে, পাচারকারীদের বিচারের আওতায় আনতে, চিরতরে মানব পাচারের অভিশাপকে মুছে দিতে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত বাংলাদেশের সাথে অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় মানব পাচার সচেতনতা দিবসদূতাবাসযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীর্ঘদিনের প্রেমিকার সাথে সনম পুরীর বিয়ে সম্পন্ন

পরবর্তী

বড়পর্দায় অমি-ফারিণদের সঙ্গে ‘অসময়’ দেখার ‍সুযোগ!

পরবর্তী

বড়পর্দায় অমি-ফারিণদের সঙ্গে ‘অসময়’ দেখার ‍সুযোগ!

তামাক-বিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে যুক্ত হলো অর্থনীতিবিদদের গ্রুপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT