মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপের প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩০ এপ্রিল) গণসংহতি আন্দোলন এবং এনসিপির মধ্যকার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোন রাজনৈতিক দল যদি পুরানো বন্দোবস্ত ফিরিয়ে নিয়ে আসতে চায় সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সংস্কারের বিষয়টি পাস কাটিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এ বিষয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।








