বাংলাদেশ

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ

রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক চলছে, সবাই বসে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার ১৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে বলে জানিয়েছে দলটির প্রেস উইং।

কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অংশ নিতে পারেন।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য তৈরি হলেও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এর আগে ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে।

এই প্রস্তাবগুলো নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিল।

বিষয়:আইনি ভিত্তি জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…