রাজনীতি

বদরুদ্দীন উমরের শোকসভার জাতীয় কমিটি গঠন

বদরুদ্দীন উমর এর শোকসভার পোস্টার, জাতীয় কমিটি গঠনের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বদরুদ্দীন উমর এর শোকসভার পোস্টার, যেখানে জাতীয় কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কসবাদী-লেলিনবাদী কমিউনিস্ট বিপ্লবী, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের জীবনাবসানে শোকসভা আয়োজনের উদ্দেশ্যে গতকাল শনিবার ১৩ সেপ্টেম্বর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শোকসভা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ফয়জুল হাকিমকে আহ্বায়ক করে ‘মার্কসবাদী-লেলিনবাদী কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দীন উমর শোকসভা জাতীয় কমিটি’ গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন :
ফয়জুল হাকিম, হাসিবুর রহমান, মুশতাক হোসেন, এস. এম. কামাল উদ্দিন, বজলুর রশীদ ফিরোজ, বেলাল চৌধুরী, মাসুদ রানা, আবুল হাসান রুবেল, আকবর খান, তৈমুর খান অপু, নাসিরউদ্দিন আহমেদ নাসু, মাসুদ খান, আফজালুল বাসার, হাসান ফকরি, মোহাম্মদ কাইয়ুম, কাজী ইকবাল, ফিরোজ আহমেদ, ফারুক ওয়াসিফ, ওমর তারেক চৌধুরী, মোহন রায়হান, শফি রহমান, মফিজুর রহমান লাল্টু, মুঈনুদ্দীন আহমেদ, আবিদুল ইসলাম, তাসলিমা আক্তার, শামসুজ্জামান মিলন, সাইফুজ্জামান হিরো, নাসিরউদ্দিন এলান, কামাল হোসেন বাদল, রফিক আহমেদ, সৌরভ রায়, মিতু সরকার, সাজ্জাদ সুমন, সুমন মল্লিক, রুমীয়া রুমী, দীপা মল্লিক, মাহফুজ আহমেদ, মোহাম্মদ বোরহান, আফরোজা ইসলাম আখি, বাচ্চু ভূঁইয়া, মিজানুর রহমান কচি, বিনয়ন চাকমা, উজ্জ্বল বালো, জান্নাতুল নাঈম, বকতিয়ার আবির চৌধুরী, ওবায়দুর ভূঁইয়া, রাহাত, মো. লিয়াকত আলী, আরিফ খান ইউসুফজাই, মো. আব্দুস সাত্তার, সাদিকুর রহমান রাজু, রোনাল চাকমা, অংশালা মারমা, তাসকিনা ইয়াসমিন, অমল ত্রিপুরা, সাঈদ নোয়াব, বিধান দাস, কামরুন্নাহার, ঝুমুর, ইউসুফ রেজা ও মো. ইমরান খান।

বিষয়:বদরুদ্দীন উমর শোকসভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…