চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা পঞ্চমবারের মতো একক প্রার্থী হিসেবে নৌকা পেলেন নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
রাজনীতি
A A
নসরুল হামিদ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা পঞ্চমবারের মতো একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ৷

রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের নাম প্রকাশের পর টানা পঞ্চমবারের মতো একক প্রার্থী হিসেবে নৌকা নিশ্চিত হয় নসরুল হামিদের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ৭৫ এরপর এখানে আওয়ামী লীগ বলে কিছু ছিলো না। জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর শতাধিক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের কারারুদ্ধ করা হয়েছে। স্বাধীনতার আগে-পরের সময় থেকে কেরানীগঞ্জে আওয়ামী লীগের সংগঠন আমার বাবার হাতে গড়া। এলাকায় একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিলো আমাদের পরিবারের। আমি গর্ব করে বলতে পারি এটা এমন একটা আসন যেখানে আওয়ামী লীগে কোন গ্রুপিং নেই।

Banglabid

তিনি আরও বলেন, আমি যখন ২০০১ সালে নির্বাচন করি তখন একক প্রার্থী ছিলাম। পরবর্তীকালে যে নির্বাচন গুলো হয়েছে সেখানেও আমি একক প্রার্থী ছিলাম। এটা একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যদিয়ে তৈরি হয়েছে।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের হামলা-মামলায় যখন কেরানীগঞ্জের জনপদ অস্থির সেসময়ের কথা স্মরণ করে নসরুল হামিদ বলেন, আমি সেই দুঃসময় গুলোতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীদের পাশে ছিলাম। আমাদের এখানে এমন একটা সাংগঠনিক অবস্থা আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি যে পরস্পরের মধ্যে আস্থার সম্পর্ক রয়েছে। যেকারণে সকলেই তার জায়গায় সন্তুষ্ট থেকে সাংগাঠনিক কাজ করে যেতে পারছে৷

সুগঠিত সংগঠনের অবস্থার কারণে তরুণ নেতৃত্ব যেমন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রবীণেরাও নতুন নেতৃত্বকে স্বাগত জানাচ্ছে। আমার এলাকার সব পর্যায়ের নেতৃত্বের মধ্যে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধাবোধ রয়েছে।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিগত ১৫ বছরে কেরানীগঞ্জে সব ধরনের সুযোগ সুবিধা তৈরি হয়েছে। যার কারণে দূরদূরান্ত থেকে মানুষ এসে কেরানীগঞ্জে স্থায়ী বসতি স্থাপন করছে বলে জানান নসরুল হামিদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০০ আসনের বিপরীতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে ছিলো ৩ হাজার ৩৬২টি। তবে এর মধ্যে ১০টির মতো আসনে একক প্রার্থী ছিলো। যার মধ্যে ঢাকা জেলায় একমাত্র একক প্রার্থী নসরুল হামিদ বিপু।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মনোনয়ন পেয়ে যা বললেন চিত্রনায়ক ফেরদৌস

পরবর্তী

বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার ১৯ বছরের যুবক

পরবর্তী
শহরের ব্যস্ত রাস্তায় মানুষজন চলাচল করছে, দোকান ও বিজ্ঞাপন বোর্ডের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার ১৯ বছরের যুবক

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, হাসিমুখে, পতাকার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT