বাংলাদেশ

লন্ডনে নিযুক্ত বাংলাদেশী কূটনীতিক নাসরিন মুক্তি মারা গেছেন

লন্ডনে নিযুক্ত বাংলাদেশী কূটনীতিক নাসরিন মুক্তি মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে নিযুক্ত বাংলাদেশী কূটনীতিক নাসরিন মুক্তির ছবি, তিনি একজন মহিলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনে নিযুক্ত মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তি। সোমবার ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০ টা ৩৫ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য নাসরিন মুক্তি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।  তিনি স্বামী, এক  মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নাসরিন মুক্তির বাবা জালাল উদ্দীন বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এক শোকবার্তায় তিনি নাসরিন মুক্তি’র রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যান্সারের মতো অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়েও নাসরিন মুক্তি তাঁর দায়িত্ব পালনে অত্যন্ত সচেষ্ট ছিলেন। অসুস্থ হয়েও সরকারি দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা প্রশংসনীয়।’

।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…