চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদির বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২২, জুন ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে গেলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। এ’নিয়ে ভারতের একটি দল শিগগিরই বাংলাদেশে যাবে।

শনিবার ২২ জুন নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারত্ব, সমুদ্র অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা, রেল যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ দশটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত।

টানা তৃতীয়বার নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই কোন দেশের সরকার প্রধানের প্রথম সফর। প্রতিবেশি দেশ ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির হায়দরাবাদ হাউজে পৌঁছালে নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। সেখানে দুই দেশের দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হয়।

Banglabid

দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন-পুরনো মিলিয়ে দশটি সমঝোতা স্মারক সই ও নবায়ন হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারত্ব, সমুদ্র অর্থনীতিতে সহযোগিতা, স্বাস্থ্য ও ওষুধ ক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের রেল যোগাযোগ বাড়ানোসহ মৎস ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই হয়েছে। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে রূপকল্প ঘোষণা করেছে দুই দেশ।

এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিপাক্ষিক বৈঠকনরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাভারত সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT