চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের ২টি জায়গার নামকরণ করলেন নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ভারতে ফিরেই দেশটির চন্দ্রযান-৩ এর সাফল্যকে স্মরণ করে চাঁদের ২টি স্থানের নামকরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ (২৬ আগস্ট) শনিবার ভারতে ফিরে প্রথমেই দেশটির মহাকাশ সংস্থা ইসরোর মিশন কমপ্লেক্স পরিদর্শন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিজ্ঞানীদের সাথে দেখা করে চাঁদের দু’টি জায়গার নামকরণ করেন তিনি।

চাঁদের যেখানে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে, সেই জায়গাটির নাম ‘শিব শক্তি’ এবং যেখানে চন্দ্রযান-২-এর ল্যান্ডার ভেঙে পড়েছিল সেই জায়গার নাম ‘তিরঙ্গা’ রাখলেন ভারতের প্রধানমন্ত্রী। চন্দ্রযান ৩-এর সাফল্যে চন্দ্রযান-২ এর প্রচেষ্টাকে মোটেও ভোলেননি নরেন্দ্র মোদি।

ভারতের মহাকাশ সংস্থা ইসরো জানায়, চাঁদের দক্ষিণ মেরুর কাছে ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবতরণ করে বিক্রম। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। আর এই জায়গটারই নতুন নামকরণ হয়েছে। এখন থেকে চাঁদের এই জায়গাটি ‘শিব শক্তি’ নামে এবং ২০১৯ সালে যেই জায়গয় চন্দ্রযান-২-এর ল্যান্ডার ভেঙে পড়েছিল তার নাম হবে ‘তিরঙ্গা’।

উল্লেখ্য, গত ২৩ অগস্ট ভারতীয় সময়, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে বিক্রম। ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো লাগে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্দ্রযান-২চন্দ্রযান-৩নরেন্দ্র মোদিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT