চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ন ১৩, জুলাই ২০২৪
বিনোদন
A A

গত কয়েক মাস ধরে একের পর এক প্রাক-বিবাহ অনুষ্ঠানমালার শেষে গত রাতে চার হাত এক হয়েছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর তার দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের। বিয়েতে অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের, রাজনীতিবিদ, তারকাসহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

আম্বানি বাড়ির ছোট ছেলের বিয়ে, উদযাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। সন্ধ্যা থেকেই আম্বানি পরিবারের সদস্যদের জমকালো সাজ আর বলিউড তারকাদের চাকচিক্যের নানা ছবি সামনে এলেও এই বিয়ের মূল আকর্ষণ তো জিইয়ে রেখেছিলেন স্বয়ং রাধিকা মার্চেন্ট। রাধিকার ছবি যখন সামনে এল, ততক্ষণে রাত। রাধিকার বিয়ের ছবি অনলাইনে প্রথম শেয়ার করেছেন স্টাইলিস্ট রিয়া কাপুর।

বিয়েতে রাধিকা পরেছেন ডিজাইনার আবু জানি সন্দীপ খোলসার নকশা করা পোশাক। আইভরি রঙের এই লেহেঙ্গা তৈরি হয়েছে চমৎকার কাট-ওয়ার্ক জারদৌসি কাজে। রাধিকা বিয়েতে যত গয়না পরেছেন, সবই তার নানী, মা ও বোনের। হালকা সাজের সাথে লাল লিপস্টিকে তাকে দেখাচ্ছিল মোহনীয়।

কমলা শেরওয়ানি পরেছেন অনন্ত। বুকের বাঁ-দিকে একটি হাতির ব্রোচ পরেছেন। মাথায় লাল পাগড়ি। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার।

Reneta

ছাদনাতলায় যাওয়ার আগে দাদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করেছেন।

বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। অতিথি আপ্যায়নেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লাস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত আম্বানিরাধিকা মার্চেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনে হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT