চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যান্সির প্রশ্ন, শিল্পীদের এতো এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ৩০, আগস্ট ২০২৪
বিনোদন
A A

“আমাদের পূর্বের কিছু মানুষ এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্লজ্জের মতো ছোটাছুটি করেছে। যোগ্যতা না থাকার পরেও তারা নির্বাচন এলে নমিনেশন কিনতে দৌড় দিতো। এমনকি তাদের রাজনৈতিক জ্ঞান-প্রজ্ঞাও ঠিকমতো নেই। তাদের বাসনা একটাই, এমপি-মন্ত্রী হতেই হবে!”

কথাগুলো কণ্ঠশিল্পী নাজমুন মুনিয়া ন্যান্সির। যিনি বিএনপির রাজনীতির সমর্থক  হওয়ায় গেল ১৫ বছর ধরে আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবী করেন। অভিযোগ এনে বলেন, একাধিকবার তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকার দেয়ার সময় ন্যান্সি বিগত সরকারের আমলে শিল্পীদের নমিনেশন কেনা প্রসঙ্গে মন্তব্য করে বলেন, শিল্পীদের এতো এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানী আসে না যেটা এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে এদের ধরা উচিত। আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই।

ন্যান্সি বলেন, আমি এখনই নির্বাচনে অংশ নিতে চাই না। তবে যে দল আমার ভালো লাগে, আমি তো চাইবোই তারা ক্ষমতায় আসুক। তবে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ। জনগণের কাছে আমার চাওয়া এতদিন যারা কথা বলার স্বাধীনতা হরণ করে গুম, দুর্নীতি এবং কিছু বললেই চরিত্র নিয়ে কথা বলতো তাদের ক্ষমতায় আনবে কিনা মাথায় রাখতে। আর কোনো তারকা দেখলেই নমিনেশন দেবেন না। যদি সেই তারকা রাজনীতির লম্বা পথ যদি পাড়ি দিতে পারে তাহলে তাকে সেই টাইমে দেয়া উচিত। তারপর তাকে জনপ্রতিনিধি নির্বাচন করেন।

ন্যান্সি আরও বলেন, যারা মানুষের মৃত্যুতে কাঁদেনি কিন্তু স্থাপনা নিয়ে আহাজারি করেছে আশা করবো তাদের এবার বোধদয় হবে। আমি চাইবো, আমার উপর যে অন্যায় অত্যাচার ও নিপীড়ন করা হয়েছে, তাদের যেন সেইসব অত্যাচার সইতে না হয়।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ার আমার বাবা চাকরী শেষে পেনশনের এককালীন টাকা পর্যন্ত আটকে দেয়া হয়েছিল। আমার বাবা সারাজীবন সততা নিয়ে চাকরী করেছেন, কোনো অভিযোগ ছিল না তার উপর। তাকেও চাকরী শেষে যন্ত্রণা দেয়া হয়েছিল।

Reneta

নিজের রাজনৈতিক দর্শন জানিয়ে ন্যান্সি বলেন, আমার রাজনীতি করার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার আমি মনে করি কোনো রাজনৈতিক টকশো-তে গিয়ে কথাবলার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পেরেছি। তবে অবশ্যই আমার রাজনৈতিক মতাদর্শ রয়েছে। যদি কেউ বলে তার মধ্যে রাজনীতির ভাবনা নাই এটা মিথ্যা কথা। রাজনৈতিক ভাবনা না থাকলে সে নির্বাচনে পছন্দের দলকে ভোট দেয় কীভাবে?

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুন মুনিরা ন্যান্সিবিএনপিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের কারণে পেছাল ‘এটা আমাদেরই গল্প’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT