চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেজার বিস্ফোরণে নাম জড়ালো ভারতীয় যুবকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিস্ফোরণের পেছনে ভারতের যুবকের নাম জড়ানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে পেজার বিস্ফোরণে নাম জড়ালো এক ভারতীয় বংশোদ্ভূতের। ওই যুবকের নাম রিনসন হোসে। কেরলের ওয়েনাডে জন্ম নেয়া ৩৭ বছর বয়সী রিনসন হোসে বর্তমানে নরওয়ের নাগরিক। বুলগেরিয়ায় তার সংস্থাই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে বিস্ফোরকযুক্ত ওই পেজারগুলো সরবরাহ করেছিল বলে জানা গেছে।  

গত মঙ্গলবার পেজার বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে লেবানন। এ  ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

তাইওয়ানের গোল্ড অ্যাপোলো সংস্থার কাছে ৫ হাজার পেজার তৈরির বরাদ্দ যায়। চলতি বছরের শুরুর দিকে পেজারগুলো হাতে পায় হিজবুল্লাহ। ওই ৫ হাজার পেজারের মধ্যে সম্প্রতি একসঙ্গে ৩ হাজার পেজারে বিস্ফোরণ ঘটে, হিজবুল্লাহর হাতে ওই পেজারগুলো পৌঁছনোর আগে, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদ তাতে কারিকুরি ঘটায় বলে অভিযোগ।

Banglabid

এখন পর্যন্ত যে অভিযোগ সামনে এসেছে, সেই অনুযায়ী প্রত্যেকটি পেজারে তিন গ্রাম করে বিস্ফোরক, একটি করে চিপ ঢুকিয়ে দেয়া হয়। সেই চিপ থেকে সঙ্কেত পৌঁছে যায় মুসাদ-এর কাছে। এর পর আচমকাই তেতে ওঠে পেজারের ব্যাটারি এবং তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে।

এই ঘটনায় তাইওয়ানের সংস্থা জানায়, এআর-৯২৪ মডেলের পেজারগুলো তারা তৈরি করেনি। বেক কনসাল্টিং কেএফটি নামের ইউরোপের এক সংস্থাই সেগুলো তৈরি এবং সরবরাহ করে। শুধুমাত্র তাদের সংস্থার নাম ব্যবহৃত হয়েছিল পেজারগুলোতে।

তদন্তে নেমে জানা যায়, বেক কনসালটিং কেএফটি সংস্থাটি হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত। গোল্ড অ্যাপোলো সংস্থার ট্রেডমার্ক ব্যবহারের অনুমতি রয়েছে তাদের কাছে।

Reneta

বুলগেরিয়ার সরকারি সংস্থা ডিএএনএস জানায়, দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নর্দা গ্লোবাল লিমিটেড নামের একটি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ২০২২ সালে সোফিয়ায় ওই সংস্থাটির নাম সরকারি খাতায় নথিবদ্ধ হয়। নরওয়ের বাসিন্দা রিনসন হোসে সেই সংস্থার মালিক। নর্দা গ্লোবাল গত বছর আয়-ব্যয়ের যে হিসেব প্রকাশ করে, তাতে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের ব্যবসা থেকে ৬ কোটি টাকা আয় দেখানো হয়।

ডিএএনএস জানায়, আসলে ওই পেজারগুলো বুলগেরিয়ায় তৈরিও হয়নি, সেখান থেকে রপ্তানিও করা হয়নি। সন্ত্রাস বা নাশকতা সরঞ্জামের ব্যবসা নিয়ে কড়া আইন রয়েছে দেশে। ওই সংস্থা সেই আইন লঙ্ঘন করেনি।

এরপর নরওয়ের ওসলো পুলিশ জানায়, রিনসনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছেন তারা।

রিনসনের লিঙ্কড-ইন প্রোফাইলে যে তথ্য রয়েছে তা হলো, ২০২২ সালে তিনি নরওয়ের সংবাদ সংস্থা ডিএন মিডিয়া-তে ডিজিটাল কাস্টমার সাপোর্ট বিভাগে কর্মরত।

ওই সংবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, মঙ্গলবার থেকে কাজের জন্য বিদেশে রয়েছেন রিনসন। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

রিনসনের পরিবার জানায়, স্ত্রীর সঙ্গে ওসলোয় থাকেন রিনসন। লন্ডনে থাকেন তার যমজ ভাই। রোজ বাড়িতে কথা হতো রিনসনের। কিন্তু গত তিন দিন ধরে যোগাযোগ নেই রিনসনের সঙ্গে। যদিও পরিবারের দাবি, রিনসন অত্যন্ত সোজাসাপটা মানুষ। তার উপর পূর্ণ আস্থা রয়েছে সকলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেজারপেজার বিস্ফোরণভারতীয় যুবকলেবানন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতি দুর্নীতি-সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ প্রত্যাশা করে: অ্যাটর্নি জেনারেল

পরবর্তী

সাকিবের চোটের কথা জানেন না হেম্প

পরবর্তী
সাকিব আল হাসান মাঠে ব্যাটিং প্রস্তুত, চোখে সানগ্লাস ও হ্যাট. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের চোটের কথা জানেন না হেম্প

বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকারের বিশাল সংগ্রহ দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাড়ল স্বর্ণের দাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT