চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন পড়ল, নাহিদদের ম্যাচ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০৮, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ গড়ানোর কথা ছিল রাতে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগে স্টেডিয়াম এলাকায় ভারতের ড্রোন এসে আছড়ে পড়ে। হতাহত হয়েছেন দুজন। ঝুঁকির কথা মাথায় রেখে ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা।

এদিন সকালের দিকে স্টেডিয়াম চত্ত্বরে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে, যা নজরদারির জন্য পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় দুজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম এলাকার একটি রেস্তোরাঁও।

ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। পিএসএলের ফাইনাল ১৮মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্টটির ফাইনালসহ বাকি ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে স্থানান্তর করা হবে। পিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, বৃহস্পতিবার সকালে ভারত থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। যার অন্তত তিনটির লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডি। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরও অবস্থিত এ শহরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাহিদপিসিবিপেশোয়ারভারতভারত-পাকিস্তান যুদ্ধরাওয়ালপিন্ডিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT