চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশাদ-নাহিদকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০৮, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
জিমে দুই যুবক selfie তুলছে, ব্যায়ামরত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ভারতের হামলার পর থেকেই উদ্বেগ বাড়ছিল দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে। পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে আছেন তারা। দুই ক্রিকেটারের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে যোগাযোগ রাখছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছিল পিসিবি। তবে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলার পর পরিস্থিতি বদলে গেছে। তাই রিশাদ ও নাহিদকে দেশে ফেরানোর কথা ভাবছে বিসিবি।

সন্ধ্যায় বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বলেছে, ‘বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে যাতে নাহিদ ও রিশাদ সময়মতো এবং নিরাপদে পাকিস্তান থেকে ফিরতে সকল ব্যবস্থা নিশ্চিত হয়।’

এছাড়া আরও জানিয়েছে, রিশাদ ও নাহিদ দুই ক্রিকেটারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। পাশাপাশি দুজনের নিরাপত্তা নিশ্চিতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ও পিসিবি সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বোর্ড।

Banglabid

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। পরেরদিন একই ভেন্যুতে রিশাদের দল লাহোর কালোন্দার্সের বিপক্ষে খেলার কথা ছিল নাহিদদের।

এদিন সকালের দিকে স্টেডিয়াম চত্ত্বরে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে, যা নজরদারির জন্য পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় দুজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম এলাকার একটি রেস্তোরাঁও।

ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। পিএসএলের ফাইনাল ১৮মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্টটির ফাইনালসহ বাকি ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে স্থানান্তর করা হবে। পিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাহিদপিসিবিপেশোয়ারবিসিবিভারতভারত-পাকিস্তান যুদ্ধরাওয়ালপিন্ডিরিশাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT