চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর যা বললেন নাহিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

লম্বা সময় পর সাদা বলের ক্রিকেটে ফিরেছেন নাহিদ রানা। ফিরেই ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করেছেন টাইগার পেসার। ৭ ওভার বল করে ২৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। টাইগার তারকার বিধ্বংসী পারফরম্যান্সের দিনে ৮ উইকেটে বড় জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। পরে নাহিদ জানালেন নিজের অনুভূতির কথা।

জাতীয় দলের প্রতিনিধি হয়ে প্রথম সংবাদ সম্মেলনে আসেন নাহিদ। সেখানে জানান, এমন পারফরম্যান্সের পরও বিষয়টি স্বাভাবিকই লাগছে তার কাছে, তবে লম্বায় সময় তা ক্যারি করতে চান।

দুর্দান্ত পারফরম্যান্সের পেছনের গল্পও জানালেন নাহিদ। বলেছেন, ‘ফিজ ভাই এবং তাসকিন ভাই বোলিং করতেছিলেন, তাদের সাথে কথা বলতেছিলাম মাঠের মধ্যে যে উইকেটে কি হইতেছে না হইতেছে। তারা তখন বলল যে উইকেটে হিট করলে কিংবা একটা জায়গাতে লাইন লেন্থ মেইনটেইন করলে ব্যাটারদের জন্য খেলা কঠিন। আমি ওই জিনিসটা প্রয়োগ করার চেষ্টা করছি মাঠে।’

টানা সাত ওভার বোলিং করেছেন নাহিদ। পেসারদের জন্য অনেকসময় তা কঠিন হলেও নাহিদ জানালেন দলের প্রয়োজনেই ছিল তা। তিনি বলেন, ‘প্রথমত আমি সবসময় দলের জন্য চিন্তা করি। দল আমার কাছে কী চায়, ওই জিনিসটা আমি আমার সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করি। আমি তখন উইকেট পাচ্ছিলাম এবং মনে হচ্ছিল আমার বল খেলতে তাদের সমস্যা হচ্ছিল। আমি এই জিনিসটা লম্বা সময় ধরে চালিয়ে নেয়ার চেষ্টা করছিলাম। এর জন্য হয়তো অধিনায়ক হয়তো চেষ্টা করছে, আরো দুই একটা ওভার করানো যায় কিনা।’

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের খেলা ডাচ-বাংলার সৌজন্যে সরাসরি সম্প্রচার করেছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য প্রচার করছে রেডিও ভূমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিওয়ানডে সিরিজতাসকিননাহিদপাকিস্তানফারহানফাহিমবাংলাদেশবিসিবিমিরপুরলিটনলিড স্পোর্টসশাহিনহেসন. মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT