চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুখবর জানালেন নাগার্জুন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

আর মাত্র কদিনের অপেক্ষা! তারপরেই চার হাত এক হবে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। তারই মাঝে জানা গেল আক্কিনেনি পরিবারের নতুন এক সুসংবাদ। কেননা নাগা চৈতন্যের পর এবার আক্কিনেনি পরিবারের ছোট ছেলে আখিল আক্কিনেনি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে জুলফি রাভদজির কন্যা জয়নব রাভদজির সঙ্গে বাগদান পর্ব সেরেছেন আখিল আক্কিনেনি। নাগার্জুনের বাড়িতেই এই বাগদান পর্ব সম্পন্ন হয়। জয়নব ও অখিল গত ২ বছর ধরে একে অপরকে ডেট করছেন।

জয়নব তার বেশিরভাগ জীবন কাটিয়েছেন ভারত, দুবাই এবং লন্ডনে। সৃজনশীলতা এবং সংস্কৃতির প্রতি তার ভালোবাসা তাকে অখিলের কাছাকাছি এনেছিল। সেই থেকে শুরু হয় পথ চলা। বাগদান পর্ব সম্পন্ন হলেও এখনও বিয়ের তারিখ ঠিক হয়নি।

ছোট ছেলের বাগদান পর্বের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি আবেগঘন মুহূর্ত তৈরি করে নাগার্জুন বলেছেন, ‘একজন বাবা হিসাবে আমি ভীষণ আনন্দিত। আখিল এবং জয়নব আগামী দিনে সুখী হোক, সেই কামনাই করি। জয়নবের ব্যবহার এবং শৈল্পিক চিন্তা আমাদের অভিভূত করেছে। আমরা আনন্দিত যে উভয় পরিবারের উপস্থিতিতে এই নতুন যাত্রা শুরু করতে পেরেছে ওরা।’

গত আগস্ট মাসে নাগার্জুনের বড় পুত্র নাগা চৈতন্য বাগদান পর্ব সারেন শোভিতা ধুলিপালার সাথে। আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা ষ্টুডিয়োতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তারকা দম্পতি।- ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখিল আক্কিনেনিজয়নব রাভদজিনাগা চৈতন্যবাগদানবিনোদন সেমি লিডশোভিতা ধুলিপালা
শেয়ারTweetPin

সর্বশেষ

আম্পায়ারিং নিয়ে উয়েফায় অভিযোগ করেছে বার্সেলোনা

এপ্রিল ১০, ২০২৬

ইরানকে হরমুজে চাঁদা আদায় বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১০, ২০২৬

লেবাননে হামলার পর শান্তি আলোচনার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT