চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছরেই শীর্ষ ভ্যাট প্রদানকারী নগদ, পাচ্ছে এনবিআরের পুরস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

যাত্রা শুরুর তৃতীয় বছরেই দেশের শীর্ষ করদাতার তালিকায় চলে এসেছে মোবাইল আর্থিক সেবা খাতে দেশের সাড়া জাগানো প্রতিষ্ঠান নগদ। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নগদ লিমিটেডকে সেবা খাতে ২০২১-২২ অর্থ বছরে দেশের তৃতীয় সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠানের হিসেবে নগদ-এর নাম ঘোষণা করা হয়েছে।

আগামী শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে নগদ-এর হাতে এই পুরস্কার তুলে দেবেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমদু হুমায়ুন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর-এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ এনবিআরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শেষ হওয়া অর্থ বছরে এনবিআর উৎপাদন খাত, ব্যবসা খাত এবং সেবা খাতে তিনটি করে মোট নয়টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করবে।

Banglabid

একের পর এক নতুন উদ্ভাবন এবং সেবা বিতরণের ক্ষেত্রে অভিনবত্ব নিয়ে শুরু করায় দ্রুতই নগদ-এর সেবা গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এতে করে নগদ-এর মাধ্যমে লেনদেন যেমন বেড়েছে, একইভাবে সরকারের হয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) সংগ্রহেও নগদ সেরার অবস্থানে চলে এসেছে।

২০১৯ সালে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উদ্বোধন হওয়া নগদ বর্তমানে সাড়ে ছয় কোটি গ্রাহককে সেবা দিচ্ছে। সুবিধাবঞ্চিত কোটি মানুষের কাছে সামাজিক নিরাপত্তা ভাতা, প্রাথমিকের উপবৃত্তি এবং করোনার সময়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের মাধ্যমে সরকারি অর্থ বিতরণ ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে নগদ। শুরুতেই গ্রাহক নিবন্ধনের জন্য দেশে প্রথম ইলেক্ট্রনিক কেওয়াইসি’র উদ্ভাবন করে দেশে আর্থিকখাতে ডিজিটালাইজেশন নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এরপর নগদ উদ্ভাবন করে মোবাইল অপারেটরদের কাছে থাকা গ্রাহক তথ্যের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। এই পদ্ধতিতে মোবাইল ফোনের মাত্র পাঁচটা বাটন ডায়াল করেই অ্যাকাউন্ট খোলার পদ্ধতি চালু হয়, যা ডিজিটাল সেবার দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে।

নগদ-এর গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া সহজতর হওয়ায় দেশে আর্থিক অন্তর্ভূক্তি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ক্যাশলেস লেনদেনের বিবেচনায় অনেকখানি অগ্রগতি হয়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

Reneta

এ বিষয়ে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, যত বেশি গ্রাহক ডিজিটাল সেবা ব্যবহার করবেন, তাদের জীবন ততটাই সহজ হবে। আর সেটা হলে ডিজিটাল বাংলাদেশের সুফল যেমন ঘরে ঘরে পৌঁছে যাবে, সরকারের রাজস্ব আয়েও ইতিবাচক ধারা চলে আসবে। তিনি বলেন, “নিশ্চিতভাবে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাওয়ার জন্য আমরা কাজ করিনি। নগদ কাজ করেছে গ্রাহক সুবিধা নিশ্চিত করার জন্য। সেটি করতে পেরেই আমরা খুশি।”

ক্যাশলেস লেনদেনকে পরবর্তী ধাপে নিয়ে যেতে দেশের প্রথম ডিজিটাল ব্যংক প্রতিষ্ঠার জন্য এখন কাজ করছে নগদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT