চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যমেলায় ‘নগদ’-এ কেনাকাটা করলেই ডিসকাউন্ট-ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
অর্থনীতি
A A

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় নির্দিষ্ট মার্চেন্ট থেকে বিভিন্ন পণ্যসামগ্রী নগদ এর মাধ্যমে কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২২% পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক। লাইফস্টাইল, হোম এপ্লায়েন্স ও রেস্টুরেন্টের মতো বিভিন্ন ক্যাটাগরিতে নগদ গ্রাহকরা উপভোগ করতে পারবেন এই অফারটি।

অফারটি উপভোগ করতে হলে, মেলায় নগদএর যেকোনো গ্রাহক মার্চেন্ট থেকে পণ্য কেনাকাটা করে নগদ অ্যাপ কিংবা ইউএসএসডি এর (*১৬৭#) মাধ্যমে পেমেন্ট করতে হবে। বাণিজ্য মেলায় নগদ গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত।

এই অফারের আওতায় লাইফস্টাইল ক্যাটাগরিতে ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের পণ্য কিনে গ্রাহকরা পাবেন ২২ % পর্যন্ত ডিসকাউন্ট। পেমেন্ট করার সময় গ্রাহকরা ডিসকাউন্টের পরিমাণ দেখতে পারবেন এবং মার্চেন্টকে ডিসকাউন্ট মূল্য পরিশোধ করবেন। পাশাপাশি নগদ গ্রাহকরা ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডে পণ্য কিনে একাধিকবার উপভোগ করতে পারবেন এই ডিসকাউন্ট অফারটি।

লাইফস্টাইল ক্যাটাগরিতে প্রভিডেন্স এ মিলছে ১২% ক্যাশব্যাক। পাশাপাশি একই ক্যাটাগরিতে ভিশন, ওয়াকার, বেস্টবাই ও রিগ্যাল এ মিলছে ১০% ক্যাশব্যাক। এছাড়া ডেইলি শপিং থেকে ১,০০০ টাকা কেনাকাটা করে নগদ গ্রাহকেরা পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

রেস্টুরেন্ট ক্যাটাগরিতে কুপার্স ও টেস্টি ট্রিট থেকে ১২% ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন নগদ গ্রাহকরা। পাশাপাশি হোম এপ্লায়েন্স ক্যাটাগরিতে গাজী হোম এপ্লায়েন্স থেকে ২,০০০ টাকা কেনাকাটা করে নগদ গ্রাহকেরা পাচ্ছেন ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

বাণিজ্য মেলায় অফারটি পেতে গ্রাহকের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। পাশাপাশি এই ক্যাম্পেইন চলাকালীন সময় নির্দিষ্ট মার্চেন্টের নিজস্ব পলিসি অনুযায়ী এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

Reneta

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার নিয়ে নগদ এর চিফ সেলস অফিসার শিহাবউদ্দিন চৌধুরী বলেন, ‘বছরের এই একটি সময় মানুষ কেনাকাটার জন্য মুখিয়ে থাকে। সেই সময়ে আমরা এই অফার দিয়ে গ্রাহকের পাশে থাকার চেষ্টা করছি। আশা করছি গ্রাহকেরা নগদ ব্যবহারের মাধ্যমে বরাবরের মতো উপকৃত হবে এবং এই অফারটি উপভোগ করবে।’

বাণিজ্য মেলায় নগদ-এর চলমান এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা ভিজিট করতে পারেন নগদ-এর অফিসিয়াল ফেসবুক পেইজে অথবা ওয়েবসাইটে। পাশাপাশি ক্যাশব্যাক সম্পর্কে কোনো জটিলতা দেখা দিলে যোগাযোগ করতে পারেন নগদ এর গ্রাহক সেবা ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অফারনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT