চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মীদের নিরাপত্তায় নগদ-এর ‘হেপাটাইটিস বি’ টিকা কর্মসূচী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২২
স্বাস্থ্য
A A

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মশালা এবং টিকাপ্রদান কর্মসূচী পালন করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

আজ বৃহস্পতিবার দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে এই কর্মসূচী পালিত হয়।

মূলত নিজ কর্মীদেরকে হেপাটাইটিস ব্যধি থেকে মুক্ত রাখতে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করে ‘নগদ’। কর্মসূচীর আওতায় নগদ-এর সকল কর্মীর জন্যে হেপাটাইটিস-বি প্রতিষেধক টিকা দেওয়ার আয়োজন করা হয়। এদিন নগদ-এর শতাধিক কর্মী হেপাটাইটিস-বি টিকা নিয়েছেন।

Banglabid

এ সময় উপস্থিত ছিলেন নগদ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং ডিরেক্টর – হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এডমিনিস্ট্রেশন শাহারিয়ার সাঈদসহ প্রতিষ্ঠানের আরও ঊর্ধতন কর্মকর্তারারা।

এর আগে গত ২৬ জুলাই নগদ-এর প্রধান কার্যালয়ের সকল কর্মীদেরকে নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান করে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা পার্টনার ‘মাই ডক্টর’। সেখানে হেপাটাইটিস ভাইরাসের ভয়াবহতা, এর ফল ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

হেপাটাইটিস একটি ঘাতক ভাইরাস- যা পানি, রক্তসঞ্চালনসহ বিভিন্ন মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়। এর মধ্যে হেপাটাইটিস বি ও সি অত্যন্ত বিপজ্জনক। এই ভাইরাস থেকে বাঁচার জন্য বেশ কিছুদিন ধরেই সারা পৃথিবীতে হেপাটাইটিস-বি এর বিরুদ্ধে টিকাপ্রদান চলছে। সেই লক্ষ্যেই সচেতনামূলক এই কাজ পরিচালনা করছে ‘নগদ’।

Reneta

কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি আজ দুপুরে হেপাটাইটিস টিকা প্রদান কর্মসূচী পালন করে। এদিন প্রথম ডোজ নেওয়ার পর বাকি দুটি ডোজও যথাসময়ে নগদ-এর প্রধান কার্যালয়ে একইভাবে দেওয়া হবে।

এই টিকাদান ও সচেতনতা কর্মসূচী সম্পর্কে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমরা জানি, হেপাটাইটিস সারা বিশ্বে ভয়ানক এক ঘাতক ভাইরাস হিসেবে বিস্তার করছে। শিশু ও অসুস্থ মানুষদের পাশাপাশি আমরা যারা অফিসে কাজ করি তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশংকা বেশি থাকে। নগদ পরিবারের সবাইকে এই ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মসূচি। নগদ সবসময়ই কর্মীদের স্বাস্থ্যের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। সে জন্য আমাদের কর্মীদের স্বাস্থ্যবীমা ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থাও আছে। এই ধারাবাহিকতায় বিশ্ব হেপাটাইটিস দিবসে আমরা সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। সেই সাথে আমাদের কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজন করা হয় এই টিকাদান কর্মসূচী।”

নগদ-এর প্রধান কার্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও টিকাদানের পুরো ব্যাপারটি পরিচালনা করে ‘নগদ’-এর স্বাস্থ্যসেবা পার্টনার ‘মাই ডক্টর’। প্রতিষ্ঠানটির মাধ্যমে ‘নগদ’ তার প্রত্যেক কর্মীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। যেকোন সময় এই প্রতিষ্ঠানের নম্বরে ফোন দিয়ে নগদ-কর্মীরা স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এ ছাড়া নির্দিষ্ট সময়ে নগদ-এর প্রধান কার্যালয়ে ‘মাই ডক্টর’-এর চিকিৎসক সেবা প্রদান করেন।

এর আগে করোনা ভাইরাস প্রদুর্ভাবের শুরুতে ‘নগদ’ কর্তৃপক্ষ কর্মীদের সুরক্ষা কার্যক্রম বৃদ্ধি করতে গিয়ে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করে। সে সময় ‘নগদ’-এর কর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে পাঁচ লাখ টাকার চিকিৎসা প্যাকেজ পেয়েছেন। নিয়মিত কর্মীদের বাইরেও অনিয়মিত কর্মী এমনকি নগদ-এর উদ্যোক্তারাও এই সুবিধার আওতায় ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদহেপাটাইটিস বি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬

৪০ এর পর পুরুষের নীরব স্বাস্থ্যঝুঁকি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT