চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ’এ পুলিশ সদস্যদের যেকোন লেনদেন চার্জ ফ্রি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২২
অর্থনীতি
A A

বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যদের সব ধরনের লেনদেন সেবা চার্জ ফ্রি করার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। যতো দ্রুত সম্ভব সকল পুলিশ সদস্যদের জন্য এ সেবা চালু করতে চায় ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি।

সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সাংষ্কৃতিক সন্ধ্যায় পুলিশের জনসেবার প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে নগদ-এর পক্ষ থেকে চার্জ ফ্রি লেনদেন চালুর ঘোষণা দেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

এ সময় নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘পুলিশ সদস্যদের এমন পদ্ধতি চালু করে যেতে চাই, যাতে ভবিষ্যতে আমি নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক না থাকলেও যাতে সকল পুলিশ সদস্য আজীবনের জন্য নগদ-এর সকল সেবা ফ্রি-তে উপভোগ করতে পারেন। এ কাজে পুলিশ সদস্যদের ডাটাবেইজ তৈরির কাজ দ্রæতই শুরু করতে চাই আমরা।’

Banglabid

তিনি বলেন, পুলিশ সদস্যরা সব সময় আমাদেরকে নিরাপত্তা দেওয়াসহ নানান ধরণের সেবা দেয়। তার বিনিময়ে আমরা কখনো ধন্যবাদ পর্যন্ত বলি না। কিন্তু ধন্যবাদ জানানো এবং কৃতজ্ঞতার অংশ হিসেবে পুলিশ বাহিনীর সকল সদস্যের জন্যে নগদ-এর পক্ষ থেকে সামান্য এই সুবিধা দেওয়া হচ্ছে।
চার্জ ফ্রি লেনদেন চালু হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে এটি হবে বিশেষায়িত কোনো বাহিনীর জন্যে প্রথম এ ধরণের কোনো উদ্যোগ।

এছাড়া পুলিশ বাহিনীতে কর্মরত আছে বা ছিলেন এমন মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে সংকলিত বই প্রকাশের ঘোষণা দেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা বীরত্বসূচক অবদানের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। ১৯৭১ সালে পুলিশবাহিনীই প্রথম রাজারবাগ থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে। সুতরাং ইতিহাসে পুলিশ বাহিনীর সঠিন জায়গা নিশ্চিত করতেই নগদ এমন উদ্যোগ নেবে।’

এর আগে সশস্ত্র বাহিনীর ২৫ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে নগদ এটি বই ‘বীরের মুখে বীরত্বগাথা’প্রকাশ করে। বইটি বাজারে বিশেষ আলোচনার জন্ম দেয়।

Reneta

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, ‘পুলিশ বাহিনীর জন্য নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক চার্জ ফ্রি লেনদেন চালুর যে ঘোষণা দেওয়া হল, সেটি দারুণ এক সুযোগ বলে মনে করি। দেশের প্রতি তাঁর (তানভীর এ মিশুক) যে ভালোবাসা, মুক্তিদ্ধের প্রতি তাঁর যে মমতা, পুলিশ বাহিনীর প্রতি তারঁ যে মমত্ববোধ সেটা আমাকে আকৃষ্ট করেছে।’

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান, পুলিশ-এর ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। অনুষ্ঠানে অংশ নেন নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিটসহ বাংলাদেশ পুলিশের প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ও সদস্যরা অুনষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। পরে নগর বাউল জেমস, দেশ বরেণ্যে লোকসংগীতশিল্পী মমতাজ বেগম ও ব্যান্ডদল তীরন্দাজ গান পরিবেশন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT