ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ১৩ জানুয়ারি

প্রেস কনফারেন্সে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ঘোষণা করছেন একজন নেতা, চারপাশে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত আসন ময়মনসিংহ-৩ এর ফলাফল জানা যাবে ১৩ জানুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বলেছেন, এই কেন্দ্রের চূড়ান্ত ফলাফল আসবে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণের পর।
সোমবার ৮ জানুয়ারি দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৩২ জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ভোট ৫৩ হাজার ১৫৬ এবং দ্বিতীয় সর্বোচ্চ ৫২ হাজার ২১১ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। যার ফলে স্থগিত কেন্দ্রে আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তুলনামূলক সুষ্ঠু হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, বিদেশি পর্যটকরাও নির্বাচনের প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, অনেক দেশের চেয়ে বাংলাদেশের নির্বাচন সর্বোত্তম হয়েছে।
তবে সম্ভাবনাময় একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ না করায় উৎসব কিছুটা কমেছে উল্লেখ করে তিনি বলেন, সবাই অংশগ্রহণ করলে এটি আরও সুন্দর, উৎসবমুখর এবং বিশ্বাসযোগ্য মনে হতো।






