চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে মুশতারী শফীকে জানানো হবে শেষ শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
মুশতারী শফী শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদজায়া বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী মুশতারী শফীকে শেষ শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছেন তার মেয়ে রুমানা শফী। 

রুমানা শফী ছাড়াও চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

সোমবার সন্ধ্যায় রুমানা শফী জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বেগম মুশতারী শফীর মরদেহ মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে হবে প্রথম নামাজে জানাজা।

Banglabid

মেয়ে রুমানা শফী জানান, ঢাকায় প্রথম জানাজা শেষে মুশতারী শফীকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। সেখানে বুধবার (২২ ডিসেম্বর) তাকে দেয়া হবে ‘গার্ড অব অনার’। এরপর চট্টগ্রামেই হবে দাফন।

বেগম মুশতারী দীর্ঘ ধরে কিডনি-রক্তে সংক্রমণসহ নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মুশতারী শফীর লাইফ সাপোর্ট খুলে নিয়ে কর্তব্যররত ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

বেগম মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থ রচনা করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য: ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’ ও ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’।

Reneta

এছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থও রয়েছে।

৬০ দশকে মুশতারী শফী চট্টগ্রামে ‘বান্ধবী সংঘ’ নামে নারীদের একটি সংগঠন প্রতিষ্ঠার পাশাপাশি তিনি ‘বান্ধবী’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এবং ‘মেয়েদের প্রেস’ নামে একটি ছাপাখানা চালু করেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখায় ২০১৬ সালে মুশতারী শফীকে ‘ফেলোশিপ’ প্রদান করে বাংলা একাডেমি। ২০২০ সালে ‘রোকেয়া পদক’ক ভূষিত হন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবইবান্ধবীবেগম মুশতারী শফীমুক্তিযোদ্ধামুশতারী শফীলেখকশহীদ মিনারশহীদজায়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আকরাম খানের পদত্যাগের গুঞ্জন

পরবর্তী

টাঙ্গাইল-৭ আসনে ঋণ জটিলতায় নৌকা প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

পরবর্তী
নৌকা প্রতীকের প্রার্থী টাঙ্গাইল-৭ আসনে মনোনয়ন পত্র বাতিলের প্রতিবাদে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল-৭ আসনে ঋণ জটিলতায় নৌকা প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পণ্য বহুমুখীকরণে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদজায়া মুশতারী শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT