স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান ডিবি কর্মকর্তা।







