ভারতের হরিয়ানা রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হওয়ার পর হিন্দুত্ববাদী ডানপন্থী দলগুলো রাজ্যের বাসিন্দাদের মুসলিমদের দোকানপাট বয়কটের ডাক দিয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদ সংগঠনের একটি ধর্মীয় মিছিলে হামলার জেরে ৩১ জুলাই থেকে নুহ জেলায় সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। এতে ২ নিরাপত্তারক্ষীসহ ৬ জন নিহত হয়। সংঘর্ষ দ্রুত অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। গুরুগ্রামে একটি মসজিদে আগুন দেওয়া হয়।
হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেছেন, এ ঘটনায় হরিয়ানা পুলিশ ৩১২ জনকে গ্রেপ্তার করেছে।








