বাংলাদেশ

সোনারগাঁওয়ে মুসলিম যুবকদের মন্দির পাহারা

সোনারগাঁওয়ে মুসলিম যুবকদের মন্দির পাহারা, নিরাপত্তা নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনারগাঁওয়ে মুসলিম যুবকদের মন্দিরের সামনে নিরাপত্তা বাহিনী ও যুবকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সম্প্রীতির অনন্য নজির গড়েছেন স্থানীয় মুসলিম যুবকরা। বিভিন্ন পাড়া-মহল্লায় রাত জেগে তারা পাহারা দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর।

সোনারগাঁওয়ের বারদীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান।

স্থানীয়রা জানান, বারদীতে মধ্যরাতে মন্দির পাহারা দিচ্ছেন মুসলিম তরুণরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনীর সোনারগাঁও টহলদল। সোনারগাঁওয়ে এই টহল পরিচালনা করছে সাভর সেনানিবাসের অন্তর্গত ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি।

প্রতি বছর ১৯ জৈষ্ঠ্য এখানে হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়। এসময় দেশ-বিদেশ থেকে হাজার হাজার সোনারগাঁওয়ে আসেন লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত ও পর্যটকরা এখানে আসেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…