চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ইসরায়েলপন্থী কেবিনেট নিয়ে মুসলিম সমর্থকদের হতাশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A
ট্রাম্পের ইসরায়েলপন্থী কেবিনেটের সদস্যদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের গাজা ও লেবাননের যুদ্ধনীতি থেকে ক্ষুব্ধ হয়ে মার্কিন মুসলিম সম্প্রদায়ের একাংশ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার কেবিনেটে একাধিক ইসরায়েলপন্থীকে বেছে নেয়ার কারণে বেশ হতাশ তার মুসলিম সমর্থকরা।

আজ (১৬ নভেম্বর) শনিবার রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, যারা গাজায় যুদ্ধ এবং লেবাননে আক্রমণের জন্য বাইডেন প্রশাসনের সমর্থনের প্রতিবাদে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন তারাই এখন ট্রাম্পের কেবিনেটের পছন্দগুলো দেখে গভীরভাবে হতাশ হয়েছেন।

বিষয়টি নিয়ে পেনসিলভানিয়ার মুসলিমস ফর ট্রাম্পের সহ-প্রতিষ্ঠাতা রাবিউল চৌধুরী বলেছেন, ট্রাম্প আমাদের ভোটের জন্য জিতেছেন, কিন্তু আমরা তার কিছু সিদ্ধান্তে হতাশ।

যুক্তরাষ্ট্রের মুসলিম এনগেজমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট নেটওয়ার্কের (এএমইইএন) নির্বাহী পরিচালক রেক্সিনালদো নজারকো বলেন, এখন মনে হচ্ছে এই প্রশাসন পুরোপুরি ইসরায়েলপন্থী এবং নব্যরক্ষণশীলদের দিয়ে ভরপুর। আমরা আশা করেছিলাম তিনি শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন, কিন্তু তা হচ্ছে না।

তবে ট্রাম্পের মুসলিম সমর্থকদের মধ্যে কেউ কেউ এখনও তার প্রতি আস্থা রাখছেন। মিশিগানের ডিয়ারবর্ন হাইটসের মেয়র বিল বাজ্জি মনে করেন, ট্রাম্প শান্তি চান এবং দীর্ঘমেয়াদে সেটিই গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। রুবিও গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে কথা বলেছিলেন এবং ইসরায়েলকে হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া, সাবেক আরকানসাস গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে, যিনি দুই-রাষ্ট্র সমাধানকে অকার্যকর বলে অভিহিত করেছেন।

Reneta

তবে ট্রাম্পের ক্যাম্পেইন থেকে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েলপন্থী অবস্থানের কারণে মুসলিমদের এই ক্ষোভ তার ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমাইক হাকাবিমার্কো রুবিও
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT