প্রবাস সংবাদ

কানাডায় পৌঁছেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

রেজওয়ানা চৌধুরী বন্যা সহ অন্যান্য ব্যক্তি কানাডায় পৌঁছেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় পৌঁছানো রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সহকর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডার ক্যালগেরিতে পৌঁছেছেন পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এ সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ইফতেখারুল ইসলাম, ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর ইসলাম সুফিয়া রানী, ক্যালগেরি’র আমরা সবাই সংগঠনের সভাপতি রুপক দত্ত সহ সংগঠনের অন্যরা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি ক্যালগেরির কানাডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এসটি ডেভিড ইউনাইটেড চার্জে একক সংগীতসন্ধ্যায় অংশ নিবেন। একক সংগীতসন্ধ্যায় বরেণ্য শিল্পীকে ক্যালগেরির ‘আমরা সবাই’ সংগঠন সংবর্ধনাও দিবে।

“আমরা সবাই” সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ক্যালগেরিতে এসেছেন। তিনি তার শ্রুতিমধুর সুরের মূর্ছনায় মাতিয়ে রাখবেন ক্যালগেরির সংগীত প্রিয় দর্শকদের।

ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পদক পাওয়ার পর এটি তার প্রথম কানাডা সফর। এর আগেও তিনি কানাডার ক্যালগেরিতে এসেছেন।

বিষয়:পৌঁছেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা সংগীত শিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…