২ সপ্তাহ মাঠের বাইরে মুশফিক
হাঁটুতে ৬ সেলাই

বাংলাদেশ ক্রিকেটার মুশফিক অনুশীলনে প্রস্তুত, ক্যাম্পে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নেয়ায় মুশফিকুর রহিমের ব্যস্ততা তেমন ছিল না। এশিয়া কাপের পর তাই বিশ্রামে ছিলেন কিছুদিন। জাতীয় ক্রিকেট লিগের জন্য নিজেকে তৈরি করতে শনিবার আসেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। জিমে ফিটনেসের কাজ করতে গিয়ে চোট পেয়েছেন হাঁটুতে। আপাতত ২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এ ক্রিকেটারকে।
পড়ে গিয়ে বাম হাঁটুর নিচে আঘাত পান মুশফিক। লেগেছে ছয়টি সেলাই। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, সুস্থ হতে মুশফিকের ১৪ দিনের মতো সময় লাগবে।
১০ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলার ইচ্ছার কথা বিসিবিকে জানিয়েছিলেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






