অপরাধ

রাজধানীতে গলাকাটা মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন ভবনের ছবি, বাংলা ভাষায় লেখা শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন ভবনের সামনে একটি ছবি, যেখানে বাংলা ভাষায় লেখা শিরোনাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর তেজগাঁওয়ে জুলেখা খাতুন (৩৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জুলেখা ময়মনসিংহ সদরের পুটিয়ালি গ্রামের খোরশেদ আলীর মেয়ে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার ২০মে দিবাগত রাত ১২ টা ৪৫মিনিটের দিকে তেজগাঁওয়ের পোস্ট অফিস গলির এক দারোয়ানের কক্ষ থেকে এই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

রোববার ২১ মে সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ।

তিনি জানান, গতকাল শনিবার রাতে সংবাদ পেয়ে তেজগাঁও পোস্ট অফিসের গলির একটি বাসার নিচ তলা দারোয়ানের কক্ষ থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে দারোয়ান পালাতক রয়েছেন। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে- জুলেখা খাতুন গত তিন দিন আগে তার গ্রামের বাড়ি থেকে ঢাকার ওই বাড়িতে দারোয়ানের কাছে আসে।

বিষয়:গলাকাটা মরদেহ উদ্ধার রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…