অপরাধ

প্রতিপক্ষের হামলায় গৃহিণী খুন

ভোলা জেলার মানচিত্র ও বাংলাদেশের মানচিত্রের অংশবিশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা জেলার মানচিত্র ও বাংলাদেশের মানচিত্রের অংশবিশেষ, যেখানে ভোলা জেলার অবস্থান দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভোলার চরফ্যাশন উপজেলার বিছিন্ন দ্বীপ মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর এলাকায় দুই নারীকে কুপিয়ে জখম করেছেন সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আরেকজনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘরে ঢুকে দুই গৃহিণীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাৎক্ষণিক ঘটনাস্থলে বকুলি বেগম (৩৫) নামে এক গৃহিণী নিহত হয়েছেন। বকুলির বড় বোন মুকুলি বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন। আহতকে চরবাসী উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে বলে জানা যায়।

নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক ও গ্রামপুলিশ অলি আহমেদ।

নিহতের স্বজনদের অভিযোগ, জমির বিরোধের জের ধরে শাজাহান স্বপন পক্ষ বকুলিকে কুপিয়ে হত্যা করেছেন।

গ্রামপুলিশ অলি আহমেদ বলেন, শুনেছি বাচ্চু মেলকার বিরোধীও জমিতে খেসারি ডালের বীজ ছিটিয়ে দেওয়ার কারণে শাজাহান সরদারের লোকজন ক্ষেপে যায়। তাই নিয়েই বাচ্চু পরিবারের সঙ্গে কথা কাটাকাটির সূত্রপাত।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…