চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ব শত্রুতার জেরেই ঘটেছে মুরাদনগরের ঘটনা: র‍্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা পূর্ব শত্রুতার জেরেই ঘটানো হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (৪ জুলাই) শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরেই ঘটানো হয়েছে এ ন্যাক্কারজনক ঘটনা। গ্রেপ্তার হওয়া শাহ পরান, ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই। তিনিই ভুক্তভোগী নারীকে নির্যাতন ও বিবস্ত্র করার পরিকল্পনাকারী এবং ঘটনার ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল হোতা।

র‍্যাবের তথ্য অনুযায়ী, দুই মাস আগে এক গ্রাম্য সালিশে বড় ভাই ফজর আলী জনসম্মুখে চড়-থাপ্পড় মারেন ছোট ভাই শাহ পরানকে। সেই অপমানের প্রতিশোধ নিতেই শাহ পরান এই ভয়াবহ ঘটনার ছক আঁটেন। সালিশের কিছুদিন পর, ভুক্তভোগী নারীর মা ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ঋণ নেন। এই ঘটনাকে কেন্দ্র করে কৌশলে সুযোগের অপেক্ষায় ছিলেন শাহ পরান।

ঘটনার দিন সন্ধ্যায়, নারীর বাবা-মা মেলায় গেলে, সুদের টাকা ফেরত চাওয়ার অজুহাতে ফজর আলী নারীর ঘরে প্রবেশ করেন। তার সঙ্গে আগে থেকেই ওঁৎ পেতে থাকা শাহ পরান, আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজান এবং আরও ৮-১০ জন সহযোগী দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন। বাড়িতে ঢুকেই তারা ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে নির্যাতন করে এবং বিবস্ত্র অবস্থায় অশ্লীল ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই শাহ পরানসহ অন্য অভিযুক্তরা পলাতক ছিলেন।

গ্রেপ্তারের সময় শাহ পরানের কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বর্তমানে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং র‍্যাব আশাবাদী দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুরাদনগরর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT