চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার জন্য মুনিমের ১৫ বছরের অপেক্ষা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৩
বিনোদন
A A

মডেল হিসেবে প্রায় ১৫ বছর যাবত কাজ করে যাচ্ছেন মুনিম এহসান। মডেলিংয়ের পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন ফ্যাশন শো, শুটের কোরিওগ্রাফি করেছেন। এর সঙ্গে সঙ্গে একাধিক নাটকে কাজ করা হয়েছে মুনিম এহসানের। তবে তিনি সবসময় চাইতেন সিনেমায় অভিনয় করতে।

১৫ বছর অপেক্ষার পর মুনিমের সেই চাওয়া পূরণ হলো ঈদে মুক্তি পাওয়া ছবি ‘ক্যাসিনো’র মাধ্যমে। যেখানে আরও অভিনয় করেছেন নিরব, বুবলী, তাসনিক, দোয়েলরা। রাজীব সারোয়ারের প্রযোজনায় সৈকত নাসিরের পরিচালনায় এই সিনেমাটি অবৈধ জুয়া ও অর্থ পাচারের গল্প নির্মিত।

মুনিম বলেন, ১৫ বছর যাবত কাজ করেছি, টার্গেট ছিল ভালো মুভিতে কাজের। এর আগে সৈকত ভাই তার ‘দেশা’ ছবিতে আমাকে বলেছিলেন। কিন্তু সেই চরিত্রের সঙ্গে আমাকে যায় নাই। এজন্য করা হয়নি। ‘ক্যাসিনো’ করার আগে সৈকত ভাই আমাকে অফার করেন। তখন দেশের বাইরে ছিলাম। ক্যাসিনো-তে আমি যে চরিত্র করেছি সেটা অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। এই কাজটি করে আমি অনেক হ্যাপি। মানুষ গ্রহণ করে প্রশংসা করছে।

‘ক্যাসিনো’ ছবিতে নেপালি ইনটিলিজেন্স পুলিশের চরিত্রে অভিনয় করেছেন মুনিম এহসান। তিনি বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশের গোয়েন্দার সঙ্গে নেপালি পুলিশ সহায়তা করে। আমি এই চরিত্রটি করেছি। ছবিতে দেখা যায়, আমি ও নিরব ভাইয়া একটি টিম হয়ে কাজ করি। এ ছবির জন্য পরিচালক আমাকে তিনমাস সময় দেন। এই সময় আমি চরিত্রটির জন্য উপযুক্ত হতে বডি ট্রান্সফর্ম করি।

এত অপেক্ষার পর নায়ক না হয়ে ক্যারেক্টার আর্টিস্ট কেন হলেন? মুনিম বলেন, নায়ক হতে পারবো এই আত্মবিশ্বাস আমার আছে। প্রথম ছবি বলে দেখতে চেয়েছি আমাকে স্ক্রিনে দর্শক কীভাবে গ্রহণ করেন। টেস্ট করলাম। দেখলাম দর্শক আমাকে পছন্দ করছেন। এজন্য আগামীতে আরও ভালো মুভি করার জন্য অনুপ্রাণিত হচ্ছি। আমি মনে করি, ক্যাসিনোতে যে চরিত্রটি করেছি সেটা অনেক শক্তিশালী, নায়কের চেয়ে কোনো অংশে কম নয়!

মডেল থেকে অভিনয়ে পা রাখা মুনিম বলেন, অভিনয়টা নিয়মিত করতে চাই। কয়েকটি ওটিটিতে কাজের কথাবার্তা চলছে। সবকিছু চূড়ান্ত হলে সবাইকে জানাবো। সবার শুভকামনা চাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিনোদোয়েলনিরববুবলীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই, কৌতূহল বাড়ালো ‘হেডলাইন’!

জুন ১৭, ২০২৬

বিএনপির পরিকল্পনা হচ্ছে জনগণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

তিন দিনে সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক

জুন ১৭, ২০২৬

ফজলুল হক: বাংলা চলচ্চিত্র সাংবাদিকতা ও শিশু চলচ্চিত্রের পথিকৃৎ

জুন ১৭, ২০২৬

‘মাস্তুল’ মুক্তির কাউন্টডাউন শুরু, ধ্রুব এষের ডিজাইনে প্রথম পোস্টার

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT