ফেসবুকে এক ভিডিও কনটেন্ট ক্রিয়েটর নারীদেরকে হিজাব পরাতে বাধ্য করার জন্য একাধিক কনটেন্ট তৈরি করে আসছিল, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। খালিদ মাহমুদ হৃদয় খান নামের ওই যুবককে সাভার থানা পুলিশ আমিনবাজার ইউনিয়নের হিজলা মধ্যপাড়া থেকে সন্ধ্যার পর গ্রেফতার করে। বর্তমানে ওই যুবক সাভার পুলিশের হেফাজতে আছে।






