চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ তম জেনেভা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘মুজিব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১৮, জুন ২০২৪
বিনোদন
A A

বিশ্বের অন্যতম কূটনৈতিক শহর জেনেভায় ১৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বহুল আলোচিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’।

উৎসবের শেষ দিন ছিলো রবিবার (১৬ জুন)। এদিন দুপুরে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’ ছবিটি প্যানারোমা বিভাগে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব-কে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, এমপি।
মুজিব চলচ্চিত্রের প্রেক্ষাপট ও এই মহাপুরুষের জীবনী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেনেভাসহ বাংলাদেশ মিশনের ‘চার্জ দ্য এফেয়ার্স’ সঞ্চিতা হক, জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক রহমান খলিলুর মামুন, উৎসব কমিটির প্রধান নির্বাহী চলচ্চিত্র পরিচালক তাহার হোচি এবং কমিটির সাধারণ সম্পাদক সুফিয়ান বোসাই।

এদিন ইউরোপের সকল দেশেই ছিল পবিত্র ঈদ উল আযহা। জেনেভায় ছিল পূর্ণ ঈদের আমেজ। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মধ্যে ছিল ঈদের আনন্দ ও মুজিব চলচ্চিত্র দেখার আবেগঘন উচ্ছ্বাস। সুইজারল্যান্ডের প্রত্যন্ত শহর বাসেল, লুজার্ন, নূশাতল, লুজান ও জেনেভার ‘মুজিব’ প্রেমী দর্শকে প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পরিপূর্ণ।

১৭৮ মিনিট দীর্ঘ এই ঐতিহাসিক মুভিটি শিশু- কিশোর, প্রাপ্ত বয়স্ক ও বৃদ্ধ বয়সের অগণিত দর্শক গ্যালারিতে বসে মগ্ন হয়ে উপভোগ করেন। অসংখ্য দর্শক ছিলেন আবেগে অশ্রুসজল। বংলাদেশী কমিউনিটির পাশাপাশি দর্শক সারিতে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক সুইস ও বিদেশী নাগরিক। ছবিটি শেষে বিদেশী দর্শকগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ছবি প্রদর্শনী শেষে বিকেল সাড়ে ৩টায় গ্রুথলী প্রেক্ষাগৃহের রিসেপসন প্যাভিলিয়নে ঈদ মেনু ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে জেনেভার সাজনা রেস্টুরেন্ট পরিবার। কোমল পানীয় পরিবেশন করেন সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম। সামগ্রিক অনুষ্ঠানটির তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ কামরুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আনিস হোসেইন, মশিউর রহমান সুমন, যুগ্মসম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সুমন বডুয়া, শাহাদাত মজুমদার ও লুজান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত শামীন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়জেনেভা চলচ্চিত্র উৎসবমুজিবমুজিব: একটি জাতির রূপকারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT